,

ট্রাকচাপায় রাজধানীতে সাবেক এমপিপুত্র নিহত

news-image

নিউজ ডেস্ক।। রাজধানীতে ট্রাকচাপায় বিএনপির সাবেক সংসদ সদস্যের ছেলে আকিব রেজার (২৩) মৃত্যু হয়েছে। নিহত আকিব বেসরকারি ইউল্যাব বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাবেক এমপি ও দৌলতপুর বিএনপি সভাপতি রেজা আহমেদ বাচ্চুর ছোট ছেলে। আজ মঙ্গলবার ভোরে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের কাছে দুর্ঘটনার নিহত হন তিনি।

নিহতের পরিবার সূত্র জানায়, আকিব রেজা ঈদের ছুটি শেষে দৌলতপুর থেকে নৈশকোচে মঙ্গলবার ভোরে ঢাকায় পৌঁছান। ভুলে বাসে ব্যাগ রেখে ঢাকার কল্যাণপুরে নেমে মোহাম্মদপুরে নিজ বাসায় যান।

বাসায় গিয়ে তার ব্যাগের কথা মনে পড়লে মোটরসাইকেল নিয়ে আকিব কল্যাণপুরে যাওয়ার পথে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন এবং মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়।

এদিকে বিএনপি নেতা রেজা আহমেদ বাচ্চু মোল্লার ছেলে সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার খবর দৌলতপুরে ছড়িয়ে পড়লে তারাগুনিয়া নিজ বাসভবনে বিএনপি দলীয় নেতাকর্মীসহ সর্বসাধারণ ভিড় জমান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর