,

নুসরাতের বিয়ের আয়োজন শুরু

news-image

বিনোদন ডেস্ক : টলিপাড়ায় বাজতে চলেছে নায়িকা নুসরাত জাহানের বিয়ের বাদ্য। কলকাতার জনপ্রিয় এই অভিনেত্রীর বিয়ের আর বেশি দেরি নেই। আগামী ১৩ জুন, কলকাতায় নুসরাতের বাড়িতে অনুষ্ঠিত হবে তার গায়ে হলুদ। প্রেমিক নিখিল জৈনকে বিয়ে করতে যাচ্ছেন তিনি।

জানা গেছে, আগামী ১৯ জুন, ইস্তানবুলে নিখিল জৈনর সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন এই নায়িকা। আগে ১৩ জুন, সকালে কলকাতায় তার নিজের বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠান হবে। প্রিয় বান্ধবী চিত্রনায়িকা মিমি চক্রবর্তী উপস্থিত থাকবেন গায়ে হলুদের অনুষ্ঠানে।

ইস্তানবুলে ১৭ জুন, বিলাসবহুল ইয়টে পার্টির আয়োজন করা হবে। ১৮ জুন, মেহেদি ও সংগীত অনুষ্ঠান আর ১৯ জুন, বিয়ে। ইস্তানবুলেও মিমি উপস্থিত থাকবেন। এমনটাই জানা গেছে। কলকাতার নায়িকাদের মধ্যে সবচেয়ে ব্যায়বহুল বিয়েটা নুসরাতই করতে যাচ্ছেন।

অনেকেই জানেন এটা নুসরাতের দ্বিতীয় বিয়ে। আগের বিয়ের কথা অবশ্য নুসরাত প্রকাশ্যে কোনো দিনই স্বীকার করেননি। জানা গেছে, বছর চারেক আগে রেজিস্ট্রি করে ভিক্টর ঘোষের সঙ্গে বিয়ে হয়েছিল তার। ভিক্টর পেশায় এভিয়েশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত।

তবে জনসমক্ষে পরস্পর লিভ-ইন সম্পর্কে আছেন এমনটাই বলতেন। সংবাদমাধ্যমের সামনে অবশ্য বিয়ের কথাও স্বীকার করেননি নুসরাত। কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে তিনি দাবি করে, ‘যারা বলছে আমি বিবাহিত, তারা প্রমাণ দিক। যার সঙ্গে অনেক দিন ধরে সম্পর্কে আছি, তাকেই বিয়ে করব।’

এদিকে কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিখিল জৈনর সঙ্গে ছবি পোস্ট করে তাদের সম্পর্কের কথা স্বীকার করেন নুসরাত।

‘শত্রু’ সিনেমার মাধ্যমে টলিউডে পথচলা শুরু করেন নুসরাত জাহান। তার অভিনীত দ্বিতীয় ও তৃতীয় সিনেমা ‘খোকা ৪২০’ ও ‘খিলাড়ি’-এর মাধ্যমে দর্শক হৃদয়ে জায়গা করে নেন। অভিনয় ক্যারিয়ারের সাত বছর পার করছেন তিনি। ইতোমধ্যে তার অভিনীত ১৮টি সিনেমা মুক্তি পেয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর