,

স্বামীর সঙ্গে কথা বলার সময় স্ত্রীকে গণধর্ষণ

news-image

মাগুরা প্রতিনিধি : ঈদের ছুটিতে বেড়াতে এসে মাগুরায় এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মাগুরা সদর উপজেলার বারাশিয়া গ্রামে গত রোববার এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় মাগুরা সদর থানায় একটি মামলা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঢাকার মিরপুরের একটি ফ্ল্যাটের সাবলেট হিসেবে ভাড়া থাকেন ধর্ষণের শিকার ওই নারী ও তার স্বামী। একই বাসায় ভাড়া থাকার সুবাদে ফ্ল্যাটের অন্য বাসিন্দাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে তাদের। সেই সুবাদেই ঈদুল-ফিতরে মাগুরায় বেড়াতে আসেন ওই নারী।

শনিবার রাত আনুমানিক সাড়ে আটটার দিকে স্বামীর সঙ্গে মুঠোফোনে কথা বলতে বাড়ির বাইরে আসেন তিনি। এ সুযোগে স্থানীয় লিটু মোল্যা (২৭), রেজোয়ান মোল্যা (২১) ও শামিম বিশ্বাস (২১) তাকে তুলে নিয়ে গিয়ে একটি পাটখেতে গণধর্ষণ করেন। এসময় ধর্ষণের নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে লিটু মোল্যা ওই নারীর স্বামীর কাছে ফোনে মোটা অঙ্কের টাকা দাবি করেন। এছাড়া চাঁদার টাকা না দিলে নগ্ন ছবি ও ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকি দেন লিটু মোল্যা।

এ বিষয়ে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারের অভিযান চালাচ্ছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো