,

সিআইএ’র এজেন্ট ছিলেন কিম জং উনের ভাই

news-image

অনলাইন ডেস্ক : উত্তর কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উনের সৎভাই কিম জং ন্যাম মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র এজেন্ট ছিলেন বলে জানিয়েছে একটি মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল।

সোমবার এক প্রতিবেদনে দৈনিকটি বলেছে, গোয়েন্দা সংস্থা সিআইএ’র সঙ্গে কিম জং ন্যামের এক ধরনের ‘যোগাযোগ’ ছিল। তবে উত্তর কোরিয়ায় কোনো ধরনের ক্ষমতা ছিল না প্রয়াত ন্যামের। কাজেই তার পক্ষে উত্তর কোরিয়ার কোনো গোপন তথ্য সিআইএ’র হাতে তুলে দেয়া সম্ভব ছিল না।

উল্লেখ্য, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর বিমানবন্দরে ২০১৭ সালে মুখমণ্ডলে ‘ভিএক্স নার্ভ এজেন্ট’ প্রয়োগ করে কিম জং ন্যামকে হত্যা করা হয়। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ম্যাকাওগামী একটি বিমানে চড়ার প্রস্তুতিকালে ন্যামের ওপর হামলা চালায় দুই নারী। এতে নিহত হন তিনি। দুই হামলাকারী কিমের মুখে এক ধরনের তরল বিষ মেখে পালিয়ে যায়। হামলার পর হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর