,

বিশ্বকাপে বড় চমক দেখাবে সাকিব : মিরাজ

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজদের চতুর্থ ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ইংল্যান্ড বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত হয়েছিল টাইগারদের। প্রথম ম্যাচেই টিম বাংলাদেশের সামনে বিধ্বস্ত হয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু তারপর নিউজিল্যান্ড আর ইংল্যান্ডের কাছে টাইগার শিবির এখন অনেকটাই ব্যাকফুটে। তাই এ ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না বাংলাদেশ দল। ইংল্যান্ডের ব্রিস্টলে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি বাদ দিলে বাংলাদেশের ব্যাটিং ঠিক মানানসই হয়নি। একমাত্র সাকিব আল হাসানই ছিলেন ধারাবাহিক। বড় লক্ষ্য নিয়েই বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড গেছেন সাকিব আল হাসান। প্রথম তিন ম্যাচে তার শরীরী ভাষা, মাঠের পারফরম্যান্স অন্তত সেটাই বলছে। সতীর্থ মেহেদী হাসান মিরাজ বলছেন, এই বিশ্বকাপে সাকিবের চমক দেখানোর আরো অনেক কিছুই বাকি আছে!

মিরাজ বলছেন, বিশ্বকাপে সাকিব আরও বড় চমক দেখাবেন, ‘তিন বিভাগেই তিনি অসাধারণ খেলছেন। আশা করি, এই বিশ্বকাপে সাকিব ভাই বড় একটা চমক দেখাবে।’

তরুণ এই অফ স্পিনার অনুপ্রেরণা খুঁজে পান অবশ্য সাকিবের থেকেই, ‘সাকিব ভাইয়ের সবকিছুই অনুসরণ করার মতো। তিনি এমন এক ক্রিকেটার। স্পিনার হিসেবে আমি আত্মবিশ্বাস খুঁজে পাই সাকিব ভাইয়ের কাছ থেকে। আমাদের মতো তরুণ ক্রিকেটারদের তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে।’

উল্লেখ্য, ইংল্যান্ড বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের তিন ম্যাচেই দলের সেরা পারফরমার ছিলেন সাকিব। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাতে ব্যাট হাতে করেন ৭৫ রান। বল হাতে নেন গুরুত্বপূর্ণ একটি উইকেট। পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব ৬৪ রানের পর নেন ২ উইকেট। শনিবার ইংল্যান্ডের বিপক্ষে দল হরলেও সেঞ্চুরি তুলে নেন এই টাইগার তারকা। তবে বোলিংয়ে দলের অন্যদের মতো সাকিবও ছিলেন খরুচে, পাননি কোন উইকেটও।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর