,

আজকের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

news-image

স্পোর্টস ডেস্ক : কঠিন সমীকরণ সামনে নিয়ে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে গ্রুপ পর্বে অবশিষ্ট ৬ ম্যাচের পাঁচটিতেই জয় পেতে হবে টাইগারদের। তাই লঙ্কানদের বিপক্ষে জয় ছাড়া কিছুই ভাবছে না টাইগার শিবির। ইংল্যান্ডের ব্রিস্টলে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ বিকাল সাড়ে ৩টায়।

ইংল্যান্ড বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত হয়েছিল বাংলাদেশের। প্রথম ম্যাচেই টাইগারদের সামনে বিধ্বস্ত দক্ষিণ আফ্রিকা। কিন্তু তারপর নিউজিল্যান্ড আর ইংল্যান্ডের কাছে বাংলাদেশ দল এখন অনেকটাই ব্যাকফুটে।

এদিকে টাইগার শিবিরের জন্য বড় দু:সংবাদ হয়ে দাঁড়িয়েছে সাকিবের ইনজুরি। বাংলাদেশ দলের অন্য ক্রিকেটাররা গতকাল যখন কঠোর অনুশীলন করছিলেন তখন পকেটে হাত দিয়ে ঘুরে ঘুরে দেখছিলেন টাইগার এই অলরাউন্ডার। পরে জানা যায়, উরুর ইনজুরিতে ভুগছেন সাকিব, তাই অনুশীলন করেননি। গতকাল স্ক্যান করা হয়েছে। বিসিবি মিডিয়া ম্যানেজার জানিয়েছেন, সামান্যতম সমস্যা থাকলেও আজকের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবেন না সাকিব।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি বাদ দিলে বাংলাদেশের ব্যাটিং ঠিক মানানসই হয়নি। একমাত্র সাকিব আল হাসানই ছিলেন ধারাবাহিক। বিশেষ করে দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার ভালো শুরু এনে দিতে ব্যর্থ হয়েছেন। বাকিরাও ছিলেন অধারাবাহিক।

তবে বাংলাদেশের সবচেয়ে বড় চিন্তার বিষয় বোলিং। এবার বোলিং নিয়ে ভিন্ন ভাবনাই ভাবতে হবে বাংলাদেশ দলকে। এরইমধ্যে ইঙ্গিত মিলেছে লঙ্কানদের বিপক্ষে একাদশে সুযোগ মিলতে পারে পেসার রুবেল হোসেনের। অন্যদিকে, ব্যাটিং নিয়েও সমস্যা আছে। পরের ম্যাচে তাই একাদশে আসতে পারেন লিটন দাস।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর