,

ধর্ষণের সময় কলেজছাত্রীকে মৃত ভেবে ফেলে গেল বখাটেরা

news-image

নিউজ ডেস্ক।। নরসিংদীর বেলাবতে এক কলেজছাত্রীকে (১৮) ধর্ষণের চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ওই ছাত্রীকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে ওই ছাত্রী বাদী হয়ে বেলাবো থানায় দুই বখাটেকে আসামি করে মামলা দায়ের করেন। নির্যাতিত শিক্ষার্থী উপজেলার নারায়নপুর রাবেয়া মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ছাত্রী।

মামলায় অভিযুক্তরা হলেন, চর উজিলাব ইউনিয়নের চর আমলাব গ্রামের মজনু মিয়ার বখাটে ছেলে রাসেল (১৮) ও শামসুল হকের ছেলে নুরুল ইসলাম(২০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৮ জুন শনিবার রাত ১০টার দিকে কলেজছাত্রী ঘর থেকে বাইরে বের হয়। ওই সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা বখাটে রাসেল ও নুরুল ইসলাম তার মুখ কাপড় দিয়ে বেঁধে বাড়ির পাশে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় তারা ধর্ষণে ব্যর্থ হয়ে মেয়েটির শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়ে ও কিলঘুষি দিয়ে গুরুত্বর আহত করে। এতে মেয়েটি জ্ঞান হারিয়ে ফেলে। পরে বখাটেরা তাকে মৃত ভেবে পালিয়ে যায়।

এদিকে মেয়েটিকে না পেয়ে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি শুরু করে রাত ১টার দিকে বাড়ির পাশে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে উদ্ধার করে বেলাবো স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়।

বেলাব থানা পুলিশের ওসি মো. ফকরুদ্দীন ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নির্যাতিত মেয়েটি দুই বখাটেকে আসামি করে মামলা দায়ের করেছে। বর্তমানে আসামিরা পলাতক রয়েছে। উৎস: জাগোনিউজ২৪।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর