,

আসল ওসির হাতে ধরা পড়ল ভুয়া ওসি

news-image

নিউজ ডেস্ক।। যশোরে পুলিশ পরিচয়ে ছিনতাই ও ঘুষ গ্রহণের অভিযোগে সোমবার দুপুরে এক জনকে আটক করেছে পিবিআই। আটক বুলবুল কবীর সদর উপজেলার আরবপুর ইউপির খোলাডাঙ্গা গ্রামের হানিফ আলী গাজীর ছেলে।

উপজেলার ডুমদিয়া গ্রামের সাকিবুল ইসলাম বলেন, ৮ জুন দুপুরে দুই বন্ধুকে নিয়ে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলাম। বেনাপোল বাইপাস সড়কে বুলবুল কবীর ও তার এক সহযোগী আমাদের মোটরসাইকেল থামিয়ে চাবি ও মোবাইল কেড়ে নেন। ওই সময় তিনি আমাদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ তুলে ২৫ হাজার টাকা দাবি করেন। তখন ফিরোজের মামাকে জানানো হলে তিনি চার হাজার টাকা বিকাশ করেন। কিন্তু টাকা কম হওয়ায় আমার মোবাইল ফেরত দেননি বুলবুল কবীর। চাবি দিয়ে বলেন মোটরসাইকেল পুলেরহাটের পেট্রোল পাম্পে রেখে দিতে। মোটরসাইকেল ও চাবি পেট্রোল পাম্পে না রাখায় সোমবার সকালে ফোন করে আমাদের যশোর শহরের কালেক্টরেট চত্বরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সামনে আসতে বলেন বুলবুল কবীর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সিপাহী মোহাম্মদ আলী জানান, সন্দেহজনক গতিবিধির কারণে বুলবুল কবীরের পরিচয় জানতে চান তিনি। ওই সময় বুলবুল নিজেকে যশোর পিবিআই’র ওসি রনি বলে পরিচয় দেন। পরে মোহাম্মদ আলীর ফোন পেয়ে যশোর পিবিআই’র ওসি আব্দুল মান্নান এসে বুলবুল কবীরকে আটক করেন।

যশোর পিবিআই’র ওসি আব্দুল মান্নান জানিয়েছেন, বুলবুল কবীরের বিরুদ্ধে পুলিশ পরিচয়ে প্রতারণা, ছিনতাই, বিকাশে ঘুষ নেয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর