,

ছয় বিয়ের পর ডিভোর্সে ছেলেকে বাধা দেয়ায় বাবা খুন!

news-image

ডেস্ক রিপোর্ট : টাঙ্গাইলের বাসাইলে ছেলে মাসুমের হাতে বাবা খোরশেদ আলম (৭০) খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার বিকালে উপজেলার হাবলা ইউনিয়নের টেঙ্গুরিয়াপাড়া গ্রামের বিল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের পারিবারিক সূত্র জানায়, খোরশেদ আলমের তিন ছেলের মধ্যে দুই ছেলে প্রবাসী। আরেক ছেলে মাসুম (৪০) বাড়িতে থাকতো। মাসুম এ পর্যন্ত ৬টি বিয়ে করেছে। এতগুলো স্ত্রীর ডিভোর্সের ব্যাপারে বাবা খোরশেদ আলম ও ছেলে মাসুমের সঙ্গে ঝগড়া লেগেই থাকতো। সোমবার বিকালে বিলের মধ্যে খোরশেদ আলমের লাশ পাওয়া যায়।

পরিবারের সদস্যদের অভিযোগ, অন্য কোনো সদস্য বাড়িতে না থাকার সুযোগে খোরশেদ আলমকে তার ছেলে মাসুম শ্বাসরোধ করে হত্যার পর বিলের মধ্যে লাশ ফেলে রাখে। এ ঘটনার পর থেকে মাসুম পলাতক রয়েছে।

বাসাইল থানার ওসি এসএম তুহীন আলী জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলে পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। সূত্র- যুগান্তর

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর