মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা, ধর্ষণের অভিযোগ বাবার

news-image

নিউজ ডেস্ক।। দীর্ঘদিন ধরে স্বামী প্রবাসে রয়েছেন। অথচ প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা। মাদারীপুরের কালকিনি উপজেলায় এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার কালকিনি থানায় একটি অভিযোগ করা হয়েছে। এ ঘটনার পর এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কালকিনী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে মুন্না আকন (২১) নামের এক যুবক। এতে করে দেড় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন প্রবাসীর স্ত্রী। সোমবার বিষয়টি নিয়ে থানায় একটি অভিযোগ করে প্রবাসীর স্ত্রীর পরিবার। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে মুন্না আকন।

স্থানীয়রা জানান, কালকিনি উপজেলার আলীনগর এলাকার রাজাচর গ্রামের এক সৌদী প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে হোগলপাতিয়া গ্রামের শামীম আকনের ছেলে মুন্না আকন বিভিন্ন সময় একাধিকবার শারীরিক সম্পর্ক করে। কিছুদিন আগে প্রবাসীর স্ত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যায় তার পরিবার। চিকিৎসক জানায় ওই নারী অন্তঃসত্ত্বা।

এ ঘটনায় ধর্ষণের অভিযোগ এনে প্রবাসীর স্ত্রী বাবা বাদী হয়ে কালকিনি থানায় একটি অভিযোগ করেছেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়। অভিযোগকারী প্রবাসীর স্ত্রীর বাবা বলেন, আমার মেয়ের স্বামী দুই বছর ধরে বিদেশে রয়েছেন। এ সুযোগে আমার মেয়েকে ধর্ষণ করেছে মুন্না আকন। তাই আমার মেয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। আমরা মুন্নার বিচার চাই।

এ ব্যাপারে জানতে অভিযুক্ত মুন্নার সঙ্গে যোগযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে কালকিনি থানা পুলিশের ওসি মো. মোফাজ্জেল হোসেন বলেন, প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ করেছেন বাবা। অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। উৎস: জাগোনিউজ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক