সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান (রাঃ) এর কিছু মূল্যবান উপদেশ

news-image

১) পাপ কোন না কোনভাবে মনের শান্তি বিনষ্ট করে দেয় । ২) আল্লাহর দেওয়া নেয়ামত অস্থানে ব্যয় করাটাও না- শুকরীর আলামত । ৩) সম্পদের ফল হচ্ছে বদান্যতা । আমল হচ্ছে এলেমের ফল । নিষ্ঠার ফল হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। ৪) যাতে তোমার অধিকার নাই, এমন সুগন্ধ থেকেও নাক বন্ধ করে রাখা উচিত । কেননা, দূর থেকে অনভিপ্রেত বস্তুর গন্ধ নেওয়াও এক ধরণের অনধিকার চর্চা । ৫) যার দৃষ্টি আছে, তার দৃষ্টিতে প্রতিটি দিনই হাশরের দিনরূপে প্রতিভাত হয় । ৬) অন্যের উৎসাহ বর্ধনের লক্ষ্যে প্রকাশ্যে দান করা গোপন দানের চাইতে উত্তম ।
*
৭) সর্বাবাস্থায় আল্লাহ সঙ্গে আছেন, এ অনুভূতি সর্বোত্তম ঈমানের আলামত । ৮) বিনয়ী ব্যক্তি দুনিয়া ও আখেরাতে যা অকাংক্ষা করবে তাই পাবে । ৯) যে ব্যক্তি একমাত্র আল্লাহর প্রতি নিষ্ঠাবান, তার পক্ষে অনেক কিছুর প্রতি ঘৃণা পোষণ স্বাভাবিক ব্যাপার।১০) আল্লাহ ছাড়া আর কারো প্রতি ভরসা করো না এবং পাপ ছাড়া অন্য যে কোন কিছুর ভীত হয়ো না। ১১) পার্থিব জীবনের ভোগ-বিলাস অনন্ত জীবনের প্রাপ্য হ্রাস করে দেয় । ১২) আশ্চর্যজনক সেই ব্যক্তির আচরণ যে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস স্থাপন করার পরও অন্যের উপর ভরসা করে।

১৩) আশ্চর্যজনক সেই ব্যক্তির আচরণ যে জান্নাত যথার্থ জানার পরও দুনিয়াতে আরাম আয়েশ অনুসন্ধান করে। ১৪) আশ্চর্যজনক সেই ব্যক্তির ক্রিয়াকর্ম যে শয়তানকে শত্রু জানার পরও তার অনুসরণ করে। ১৫) অনেক ক্ষেত্রেই অপরাধ ক্ষমা করে দেওয়ার ফল শ্রুতিতে অপরাধীকে আরও ভয়ঙ্কর করে তুলে । ১৬) অতিরিক্ত বিনয় মুনাফেকীর আলামত । ১৭) হে মানব সকল! আল্লাহ পাক তোমাদিগকে তাঁর আনুগত্যের জন্যই সৃষ্টি করেছিলেন, আর তোমরা কিনা অন্যের আনুগত্য করতে উৎসাহ বোধ কর ।

১৮) বিপদে যে ব্যক্তি নিজের চেষ্টা তদবীর এবং অন্যের সাহায্য-সহযোগিতা লাভে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত আল্লাহর প্রতি রুজু হয় আল্লাহ তার দিক থেকে মুখ ফিরিয়ে নেন। ১৯) আশ্চর্যান্বিত হতে হয় সেই ব্যক্তিকে দেখে যে মৃত্যুকে অবধারিত জানার পরও হাস্য-কৌতুকে সময় ক্ষেপণ করার মত দুঃসাহস দেখায় । ২০) আশ্চর্যান্বিত হতে হয় ঐ ব্যক্তির প্রতি যে তকদীরকে যথার্থ বলে বিশ্বাস করার পরও কোন কিছু হাতছাড়া হয়ে গেলে শোকাভিভূত হয় । ২১) আশ্চর্যজনক সেই ব্যক্তির আচরণ যে হাশরের হিসাব সত্য বলে জানার পরও ধন সম্পদ সঞ্চয় করে ।

২২) আশ্চর্যজনক সেই ব্যক্তির ক্রিয়া কর্ম, যে দোযখ যথার্থ জনার পরও পাপে লিপ্ত হয়। ২৩) মানুষ প্রতিদিন কতজনকে মৃত্যু বরণ করতে দেখে, তবুও সে মৃত্যুর কথা ভুলে যায়”। সুবহানআল্লাহ! আল্লাহ সবাইকে বুঝার ও আমল করার তওফিক দান করুন। আমিন।।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর