,

জাতীয় ঐক্যফ্রন্টের শক্তি ও পরিধি বাড়ানো হচ্ছে

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকার বিরোধী আন্দোলন অব্যাহত রাখতে জাতীয় ঐক্যফ্রন্টের শক্তি ও পরিধি বাড়াতে একমত হয়েছেন স্টিয়ারিং কমিটির নেতারা। তবে সরকার বিরোধী বলয় শক্তিশালী করতে পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হলেও এ জোটে বিএনপির অন্যতম শরিক জামায়াতে ইসলামীকে নেয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে ঐক্যফ্রন্ট নেতৃবৃন্দ।

সোমবার (১০ জুন) রাজধানীর উত্তরায় জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের বাসায় জোটের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

ঐক্যফন্ট সূত্র জানায়, জাতীয় ঐক্যফ্রন্টের শক্তি ও পরিধি বাড়ানোর সর্বসম্মতিকর্মে সিদ্ধান্ত নেয়া হয়েছে বৈঠকে। ফ্রন্টের কলেবর বাড়ানোর বিষয়ে ফ্রন্টের নেতারা একমত হয়েছেন। তারা বলেছেন, ফ্রন্টের পরিধি বাড়াতে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে নেয়া হবে। তবে কোনভাবেই মুক্তিযুদ্ধ বিরোধী কোনও দলকে ফ্রন্টে না নেয়ার পক্ষে তারা একমত পোষণ করেছেন নেতারা।

বৈঠকে জোট নেতাদের ভাষ্য, দেশের বর্তমান পরিস্থিতিতে ঐক্যফ্রন্টকে বড় করতে হবে এবং এই ঐক্যকে টিকিয়ে রাখতে হবে। পাশাপাশি সরকার বিরোধী আন্দোলন জোরদারও অব্যাহত রাখতে হবে।

সূত্র আরও জানায়, জাতীয় ঐক্যফ্রন্টে যে সব রাজনৈতিক দল আসতে চায়, তাদের স্বাগত জানানো হবে। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিকদলগুলো আসতে চাইলে তাদেরও নেয়া হবে। তবে কোনভাবেই জামায়াতে ইসলামীকে ঐক্যফ্রন্টে নেয়া হবে না।

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়েও আলোচনা হয় বৈঠকে। এ প্রসঙ্গে ফ্রন্টের নেতারা উদ্বেগ প্রকাশ করে বৈঠকে বলেন, খালেদা জিয়ার সঙ্গে সরকার যে ধরনের আচরণ করছে, তা অমানবিক। এটা কোনভাবেই গ্রহণযোগ্য ও ন্যয়সঙ্গত নয়।

গণফোরাম সভাপতি ডা. কামাল হোসেনের অসুস্থতার জন্য বৈঠক শেষ না করে মূলতবি ঘোষণা করা হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, গণফোরাম নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সায়ইদ, সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ্ চৌধুরী, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা মমিনুল ইসলামসহ আরও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর