,

মৌলভীবাজারে মাত্র ৪০ টাকার জন্য হত্যা!

news-image

নিউজ ডেস্ক।। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে পাওনা টাকা চাওয়ায় শহিদ উল্লাহ (৬৫) নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের ফরেস্ট অফিস সংলগ্ন কাউওয়ারগলা গ্রামে এই ঘটনা ঘটে। এ ব্যাপারে কমলগঞ্জ মামলা দায়ের প্রস্তুতি চলছে।

নিহততের শ্যালক সাভাজ মিয়া জানান, শহিদ উল্লাহ প্রতিবেশি জমির উদ্দীনের ছেলে করিম মিয়ার কাছে ৪০ টাকা পেতেন। সোমবার সকালে করিম মিয়ার কাছে টাকা চাইতে গেলে কথাকাটাকাটির এক পর্যায়ে করিম মিয়া ও আমির উদ্দিন তাকে পিটিয়ে রক্তাক্ত করেন। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আজিজুর রহমান মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দুপুরে কমলগঞ্জ থানার উপপরিদর্শক বেলায়েত হোসেনের নেতৃত্বে একদল পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় নিহতের ছেলে আব্দুল মতিন বাদী হয়ে মামলা দায়ের করবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর