,

প্রেমিকের টানে চীনা তরুণী ছুটে এসেছে কলমাকান্দায়

news-image

নিউজ ডেস্ক।। ‘কথায় আছে, ভালোবাসার টানে মানুষ সাতসমুদ্র, তের নদী পাড়ি দিতে পারে। সেভাবেই প্রেমিকের টানে চীনা তরুণী ছুটে এসেছে কলমাকান্দায়’- এমনটাই বলাবলি করছিলেন নেত্রকোণার কলমাকান্দায় এক বিয়েতে আসা স্থানীয় অতিথিরা।

কমলাকান্দা উপজেলা আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম আজাদের ছেলে জসিম উদ্দিনের সঙ্গে সম্প্রতি চীনা নাগরিক ইবনাত মরিয়ম ফাইজার দুবাইয়ে বিয়ে হয়। গত রোববার গুতুরা বাজারে সিরাজুল ইসলাম আজাদের বাড়িতে এ বিবাহোত্তর বৌভাতের আয়োজন করা হয়।

ফাইজা চীনের হিলংজিয়া প্রদেশের মুদনঞ্জিয়া শহরের ওয়াং হুয়ানঝং ও পাং ইয়ুলিং দম্পতির সন্তান। চাকুরিসূত্রে ফাইজা ও জসিমের পরিচয় দুবাইয়ের একটি শপিংমলে। ধীরে ধীরে তাদের পরিচয় রূপ নেয় ভালোবাসায়। মাঝে তিন বছর চাকরির প্রয়োজনে দু’জন নিজ নিজ দেশে চলে যান। কিন্তু তাদের হৃদয়ের টান অটুট থাকে। এক পর্যায়ে আবারও দুবাইয়ে দেখা করে বিয়েবন্ধনে আবদ্ধ হন তারা।

ফাইজা আগে খ্রিস্টান ধর্মের অনুসারী থাকলেও বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন। বর জসিম উদ্দিন বলেন, ধর্মীয় নিয়ম অনুযায়ী আমরা বিয়ে করেছি। আমাদের আগামী দিনগুলোর জন্য সবার দোয়া চাই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর