,

সাকিবের দরকার মাত্র ২৩ রান নতুন মাইলফলক গড়তে 

news-image

স্পোর্টস ডেস্ক।। চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবারের আসরে দলের প্রথম ম্যাচেই তিন কীর্তি গড়েছিলেন। এর মধ্যে দ্রুততম সময়ে ওয়ানডেতে ৫০০০ রান ও ২৫০ উইকেটে ‘ডাবল’ একটি। এবার তার সামনে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করার সুযোগ। সেই সঙ্গে ২৫০ উইকেটের কীর্তি তো আছেই।

এবারের আসরে সাকিব খেলেছেন মাত্র ৩ ম্যাচ। তাতেই ব্যাটিংয়ে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। করেছেন ২৬০ রান। তিন ম্যাচে সাকিবের রয়েছে একটি সেঞ্চুরি ও দুটি হাফসেঞ্চুরি। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ হেরে গেলেও করেন দলীয় সর্বোচ্চ ৬৮ বলে ৬৪। আর সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে হারা ম্যাচে ১১৯ বলে ১২১ রানের অন্যবদ্য সেঞ্চুরি আসে তার ব্যাটে।

বিশ্বকাপে বাংলাদেশের হয়ে মাহমুদউল্লাহ রিয়াদের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরিও করেছেন সাকিব। এবারের আসরে ৩ ম্যাচ শেষে ওয়ানডেতে সাকিবের মোট রান এখন ৫ হাজার ৯৭৭। আর মাত্র ২৩ রান করলেই দ্বিতীয় বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ৬ হাজারি ক্লাবের সদস্য হবেন সাকিব। এর আগে এই মাইলফলক ছুঁয়েছিলেন তামিম ইকবাল। টাইগার ওপেনারের বর্তমান রান ৬ হাজার ৬৯৫। মঙ্গলবার (১১ জুন) চলতি বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর