সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙারি ব্যবসার অন্তরালে মানবপাচার করতো লিটন

news-image

নিউজ ডেস্ক।। ভারতে পাচারকালে মানবপাচারকারী চক্রের হাত থেকে এক নারীকে উদ্ধার করেছে বরিশাল র‌্যাব-৮ এর চৌকস সদস্যরা। এ সময় লিটন খলিফা (৩৬) নামের এক পাচারকারী চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া ওই নারী বরগুনার পাথরঘাটা উপজেলায় বাসিন্দা। আটক লিটন খলিফা বাগেরহাটের মোড়লগঞ্জ এলাকার সালাম খলিফার পুত্র।

রবিবার রাতে বরিশাল নগরীর রূপাতলী র‌্যাব-৮ সদর দফতর থেকে প্রেরিত ই-মেইল বার্তায় র‌্যাবের উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। সূত্রমতে, দীর্ঘদিন থেকে লিটন খলিফাসহ তার তিন বোন ও তাদের জামাতারা অবৈধভাবে ভারতে বসবাস করে আসছে। এ সুযোগে লিটন খলিফা ভারতে ভাঙারি ব্যবসার আড়ালে ১৫ বছর ধরে বেনাপোল বর্ডার দিয়ে বাংলাদেশ থেকে বিভিন্ন বয়সের নারী ও পুরুষকে প্ররচিত করে ভারতে পাচার করতো। লিটন খলিফা চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে বিদেশ নিয়ে গেলেও পরে তাদের জিম্মি করে বিভিন্ন সমস্যার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিতো।

র‌্যাব সূত্রে আরও জানা গেছে, সম্প্রতি মোবাইল ফোনের সূত্র ধরে লিটন খলিফার সাথে উদ্ধার হওয়া ওই নারীর পরিচয় হয়। পরবর্তীতে ওই নারীকে চাকরির প্রলোভন দেখাতো লিটন। একপর্যায়ে তার (লিটন) প্রতারনার ফাঁদে পা দেয় ওই নারী। শনিবার লিটন খলিফা ভারত থেকে দেশে ফিরে রবিবার সকালে ওই নারীকে নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হয়।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে ও লিটন খলিফার অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব সদস্যরা পিরোজপুর জেলার মঠবাড়িয়া এলাকায় অভিযান চালায়। এ সময় লিটন খলিফাকে গ্রেফতার করে ওই নারীকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিটন খলিফা মানবপাচার চক্রের সাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় লিটন খলিফার বিরুদ্ধে সোমবার সকালে মঠবাড়িয়া থানায় মানবপাচার ও দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান