,

অবশেষে জানা গেল মাঠে নামার আগে কিসের গন্ধ নিয়েছিলেন কোহলি

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও জয় তুলে নিলো ভারত। গতকাল রবিবার লন্ডনের কেনিংটন ওভালে আগে ব্যাট করে ৩৫৩ রানের বিশাল টার্গেট ছুড়ে দেয় কোহলিরা। টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ওভার শেষে ৩১৬ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস। তবে ম্যাচ শুরুর আগে ক্যামেরায় দেখা যাচ্ছে, একটি কাচের বাক্স থেকে কিছুর গন্ধ নিচ্ছেন বিরাট কোহলি। সে মুহূর্তের একটি ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে কোহলির কাছে পৌঁছে যায় একটি বাক্স। মাঠে নামতে নামতে কোহলি তার নাকের কাছে নিয়ে গেলেন ওই ছোট বক্স। বাক্সটি থেকে কিছুর গন্ধ নিচ্ছেন তিনি। তবে কি রয়েছে বাক্সটির মধ্যে তা নিয়ে অনেকের মনেই কৌতূহল উঠেছে।

বাক্সটিতে ছিল কোহলির বিশাল ভারতী পাবলিক স্কুলের মাটি। নিজের দেশের প্রতি সম্মান-ভালোবাসা দেখাতে কখনোই পিছিয়ে যাননি ভারতীয় অধিনায়ক। এ বার সেই ভালোবাসাই উঠে এল তার স্কুলের প্রতিও। মাঠে নামার আগে সেই গন্ধ নিয়েই নামলেন তিনি। ভারতের কোচ রবি শাস্ত্রী ও প্রাক্তন অধিনায়ক এমএস ধোনিকে দেখা গেল বিরাটের দিকে তাকিয়ে রয়েছেন যখন তিনি সেই মাটি হাতে নিয়ে এক মনে দেখছে‌ন।

কোহলির স্কুল জীবন শুরু হয়েছিল সেখান থেকেই। এর পর নবম শ্রেণিতে তিনি চলে যান সেভিয়ার কনভেন্টে। ১৯৯৮-এ তিনি পশ্চিম দিল্লি ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দেন। তার পর থেকে অনেকটা পথ ইতোমধ্যেই পেরিয়ে এসেছেন বিরাট কোহলি। ২০০৮-এ জায়গা করে নিয়েছেন ভারতীয় দলে। এখন তিনি বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর