,

খোলা মাঠেই পোশাক পরিবর্তন করে নারী ফুটবলাররা!

news-image

অনলাইন ডেস্ক : রংপুর সদর উপজেলার নয়াপুকুর গ্রামের ফুটবল একাডেমির নারী ফুটবলাররা বিভিন্ন বাধা উপেক্ষা করে এগিয়ে যাচ্ছেন। তবে তাদের এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রেও রয়েছে বিভিন্ন সমস্যা। তালাবদ্ধ রাখা হয় ড্রেসিং রুম। বাধ্য হয়ে ড্রেস পরিবর্তন করতে হয় খোলামাঠে। আরও নানা অভিযোগ এই নারী ফুটবলারদের।

অথচ রংপুরের এই মাঠে খেলে গড়ে ওঠা নয়জন নারী ফুটবলার বর্তমানে জাতীয় পর্যায়ে খেলছেন। সময় টিভি’র প্রতিবেদন

জানা যায়, তাদের ড্রেসিং রুমটি দীর্ঘদিন ধরে তালাবদ্ধ। ফলে পোশাক পরিবর্তনের ক্ষেত্রে বিড়ম্বনায় পড়তে হয় নারী ফুটবলারদের। এমনকি অনেক সময় বাধ্য হয়ে খোলামাঠে ড্রেস পরিবর্তন করতে হয় তাদের। শুধু তাই নয়, একমাত্র টিউবওয়েলটিও অচল। তৃষ্ণা মেটাতে তাই দূর থেকে পানি আনতে হয় তাদের।

ফুটবলার ও তাদের অভিভাবকদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালীদের কারণেই নানা রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।

এ বিষয়ে এক নারী ফুটবলার বলেন, আমাদের ড্রেসিংরুমে ঢুকতে দেওয়া হয় না। এখানে কিছু প্রভাবশালী লোক আছে যারা এটি দখল করে রেখেছে। আমাদের অনেক সময় স্কুলের টয়লেটের মধ্যে, কখনো কখনো মাঠের মধ্যেই ড্রেসআপ করতে হচ্ছে।

আরেকজন বলেন, আমাদের পানি খাওয়ার জন্য যেতে হয় বাজারে। সেখানে গেলে লোকে মন্দ বলে।

এদিকে জেলা প্রশাসক এনামুল হাবীব জানালেন, অদম্য এই নারী ফুটবলারদের স্বপ্ন পূরণে সব রকম সহযোগিতার হাত বাড়িয়ে তাদের পাশে থাকবে প্রশাসন।

তিনি বলেন, একটি সুন্দর কর্মপরিকল্পনা তৈরি করে আমাদের জেলা প্রশাসন থেকে যেটা করণীয় আমরা সেটা করবো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর