মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাহুল গান্ধীকে জন্মের পর প্রথম কোলে নিয়েছিলেন তিনি

news-image

অনলাইন ডেস্ক : আর ১০ দিন পরেই তার জন্মদিন। ৪৯-এ পা দেবেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তার আগে ওয়েনাড সফরে এসে রাহুল দেখা করে গেলেন ৭২ বছর বয়সী অবসরপ্রাপ্ত নার্স এবং ওয়েনাডের ভোটার রাজাম্মা ভাভাতিলের সঙ্গে। জড়িয়ে ধরে ছবি তুললেন তার সঙ্গে। হাসিমুখে হাত ধরে কাছে গেলেন। সে ছবি পোস্টও করলেন তার ওয়েনাডের টুইটার অ্যাকাউন্টে।

রাজাম্মার সঙ্গে রাহুলের সম্পর্ক আজকের নয়। ইন্দিরা গান্ধী পৌত্রের জন্মের সাক্ষী তিনি। ৪৯ বছর আগে দিল্লির হোলি ফ্যামিলি হাসপাতালে-এ সদ্যোজাত রাহুলকে দু’হাতে ধরেছিলেন রাজাম্মা। তখন তিনি শিক্ষানবীশ নার্স।

রাহুলের দেখভালের ভার ছিল তার উপরেই। এসব অভিজ্ঞতা আজ ফের রাহুলকে বলেছেন রাজাম্মা। মন দিয়ে তার প্রতিটি কথা শুনেছেন রাহুল। তার জন্মের আগে তার বাবা রাজীব গান্ধী এবং কাকা সঞ্জয় গান্ধী লেবার রুমের বাইরে অপেক্ষা করছিলেন। সোনিয়া গান্ধীকে তখন নিয়ে যাওয়া হয়েছে সেখানে-রাজাম্মার মনে রয়েছে প্রতিটি মুহূর্তই।

লোকসভা নির্বাচনের প্রচার চলাকালে কংগ্রেস সভাপতির নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপি নেতা ও রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। সেই সময়ে সমালোচকদের মুখ বন্ধ করতে এগিয়ে এসেছিলেন রাজাম্মাই। তিনি স্পষ্ট বলেছিলেন, রাহুল গান্ধী নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলার অধিকার কারও নেই।

সংবাদ সংস্থা পিটিআইকে ফোনে তখন তিনি বলেছিলেন, আমি সেই ভাগ্যবানদের একজন, ‘ওকে প্রথম কোলে তুলেছিলাম। কি মিষ্টি ছেলেটা। ওর জন্মের সাক্ষী আমি। আমরা সবাই তখন উত্তেজিত, ইন্দিরা গান্ধীর নাতিকে দেখছি!’ বিজেপি নেতার অভিযোগে ব্যথিত হয়ে পড়েছিলেন তিনি।

৪৯ বছর পরে তার দেখা সেই মিষ্টি ছেলে তারই দোরগোড়ায়! দৃশ্যতই আবেগতাড়িত হয়ে পড়েন রাজাম্মা। সাংবাদিকদের তিনি বলেন, ‘খুব ভালো লাগছে। আমিই প্রথম ওকে কোলে তুলে নেয়ার সুযোগ পেয়েছিলাম। সব স্মৃতি এক ঝটকায় মনে ফিরে এসেছে ওকে দেখে।’

রাজাম্মার পাশাপাশি রাহুল বাড়ির বাকিদের সঙ্গেও কথা বলেছেন। ছিলেন রাজাম্মার স্বামী এবং নাতি-নাতনি। রাজাম্মা বলেছেন, ‘ওকে কিছু উপহার দেয়া উচিত, মনে হয়েছিল আমার। তাই আমার হাতে বানানো চিপস্ আর মিষ্টি দিলাম।’

রাহুল তার বাড়ি থেকে চলে যাওয়ার সময় রাজাম্মা তাকে কাঁঠালের চিপস্ আর মিষ্টি হাতে ধরিয়ে দেন।

রাজাম্মা জানিয়েছেন, রাহুল তাকে প্রতিশ্রুতি দিয়েছেন, আবার আসবেন তার বাড়িতে। সূত্র: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক