,

আজ জয়ের বিকল্প নেই প্রোটিয়াদের

news-image

অনলাইন ডেস্ক : ফেভারিটের তকমা নিয়ে বিশ্বকাপে এসেছিল প্রোটিয়ারা। অথচ ইংল্যান্ড, বাংলাদেশ ও ভারতের কাছে টানা তিন হারে দেয়ালে পিঠ ঠেকে আফ্রিকার একমাত্র দলটির। তাই এবার তাদের নামতে হবে বাঁচা-মরার লড়াইয়ে।

বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনাফের স্বপ্ন টিকিয়ে রাখতে হলে আজ জয়ের বিকল্প নেই প্রোটিয়াদের। অন্যদিকে, জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলেও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে উইন্ডিজ। তাই জয় পেতে চাইবে তারাও। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে হার দিয়ে শুরু দক্ষিণ আফ্রিকার। এরপর বাংলাদেশ ও ভারতের কাছে হেরেছে তারা। সিরিজের দ্বিতীয় পর্বে টিকে থাকতে হলে উন্ডিজের বিপক্ষে জয় পেতে হবে।

এদিকে ইনজুরির কারণে দলে নেই ডেল স্টেইন। লুঙ্গি নিগির খেলা নিয়েও সন্দেহ রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের শক্ত ব্যাটিং লাইন আপকে সামল দেয়ার দায়িত্ব থাকবে রাবাদা, ফেহলুকাওয়ায়ে, ক্রিস মরিসদের উপর।

দক্ষিণ আফ্রিকা থেকে আত্মবিশ্বাসে এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ অবশ্য মাঠে নামার আগে পাশে পাচ্ছে না অতীত পরিসংখ্যান। এখন পর্যন্ত খেলা ৬১ ম্যাচে ৪৪ জয় প্রোটিয়াদের। অন্যদিকে, মাত্র ১৫ জয় ক্যারিবিয়ানদের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর