,

পদ্মা নদীর তীরের সাইনবোর্ড কারা কর্তৃপক্ষ সরিয়ে নিলো

news-image

রাজশাহী প্রতিনিধি : সামাজিক সংগঠনগুলোর আন্দোলনের মুখে অবশেষে পদ্মা নদীর তীর থেকে নিজেদের সাইনবোর্ড সরিয়ে নিয়েছে রাজশাহী কারা কর্তৃপক্ষ। পদ্মা নদীর তীরে কারা প্রশিক্ষণ একাডেমি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। কর্মযজ্ঞ শুরু হলে আন্দোলনে নামে বিভিন্ন সামাজিক সংগঠন। অবশেষে অন্যত্র কারা প্রশিক্ষণ একাডেমি নির্মাণের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। এরপর রবিবার নদীর তীর থেকে সাইনবোর্ডটি সরিয়ে নেওয়া হয়।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, অন্যত্র কারা প্রশিক্ষণ একাডেমি নির্মাণের সিদ্ধান্ত হওয়ার কারণে সেখান থেকে তাদের সাইনবোর্ড তুলে ফেলা হয়েছে।

নদীর বুক থেকে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ ও শহর কেন্দ্রীক পদ্মা তীরবর্তী এলাকাকে হেরিটেজ অঞ্চল ঘোষণাসহ ছয় দফা দাবিতে আন্দোলন করে আসছে রাজশাহীর সামাজিক সংগঠনগুলো।

পদ্মা বাঁচাও, স্বাধীনতা চর্চা কেন্দ্র, তারুণ্যের শক্তি ও পরিচ্ছন্ন রাজশাহী নামের এই সংগঠনগুলোর পক্ষ থেকে যৌথ বিবৃতিতে বলা হয়, ‘আমরা গত ১৯ মে থেকে পদ্মা নদী বাঁচানোর লক্ষ্যকে সামনে রেখে কারারক্ষী প্রশিক্ষণ একাডেমিসহ নদীর বুক থেকে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ ও শহর কেন্দ্রিক পদ্মা তীরবর্তী এলাকা হেরিটেজ অঞ্চল ঘোষণাসহ ছয় দফা দাবিতে আন্দোলন করে আসছি। আন্দোলনের এই পর্যায়ে আমরা অবগত হয়েছি এবং সরেজমিন পরিদর্শন করে দেখেছি যে, রাজশাহী কারাগার কর্তৃপক্ষ পদ্মার বুক থেকে কারারক্ষী প্রশিক্ষণ একাডেমির সাইন বোর্ডসহ তাদের সব অস্থায়ী স্থাপনা ও পাহারা সরিয়ে ফেলেছে। আমরা মনে করি কারা কর্তৃপক্ষ রাজশাহীবাসীর চাওয়া পাওয়ার প্রতি সম্মান জানিয়ে সঠিক ভূমিকা রেখেছেন।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর