,

‘হিমালয়ান ভায়াগ্রা’ সংগ্রহ করতে গিয়ে ৮ জনের প্রাণ গেল!

news-image

অনলাইন ডেস্ক : দুর্গম পর্বতের বুক থেকে দুর্লভ ‘হিমালয়ান ভায়াগ্রা’ সংগ্রহ করতে গিয়ে আটজন প্রাণ হারিয়েছেন। নেপালের দোলপায়, হিমালয় পর্বতের ১০ হাজার ফুট উচ্চতায় পাওয়া যায় এই প্রাকৃতিক ভায়াগ্রা। এটি এক ধরনের ওষুধি ছত্রাক, যার নাম ‘যার্সাগুম্বা’।

ছত্রাকে কামোদ্দীপক ক্ষমতা থাকায়, এর নাম ‘হিমালয়ান ভায়াগ্রা’। ওষুধের বাজারে ভালো দাম মেলায়, নেপালিরা প্রাণের ঝুঁকি নিয়েই ১০ হাজার ফুট উচ্চতায় ওঠেন, সব বাধা অগ্রাহ্য করে, সেই প্রাকৃতিক ভায়াগ্রার খোঁজে।

সূত্রের খবর, গত এক সপ্তাহের মধ্যে কমপক্ষে ৮ জন মারা গিয়েছেন ওই প্রাকৃতিক ভায়াগ্রার সন্ধানে গিয়ে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, পাঁচজনই মারা গিয়েছেন ১০ হাজার ফুট উচ্চতায় অসুস্থ হয়ে। দু-জনের মৃত্যু হয়েছে পড়ে গিয়ে। আর একটি বাচ্চাও অসুস্থ হয়ে মারা গেছে। পর্বত পথে মায়ের সঙ্গী হয়েছিল সেই শিশুটি। প্রতি গ্রীষ্মে দুর-দুরান্ত থেকে লোকজন আসেন দুর্লভ এই ওষুধের খোঁজে। এশিয়া ও আমেরিকার বাজারে এক গ্রাম হিমালয়ান ভায়াগ্রা বিক্রি হয় ১০০ মার্কিন ডলারে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর