,

নেশনস লিগের প্রথম চ্যাম্পিয়ন পর্তুগাল

news-image

স্পোর্টস ডেস্ক : উয়েফা নেশনস লিগের প্রথম আসরের ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে শিরোপা জিতে ইতিহাস গড়লো পর্তুগাল। গতকাল রোববার রাতে পোর্তোয় ১-০ গোলে জিতেছে ফার্নান্দো সান্তোসের দল।

শুরুতে নিজেদের মাঠ পোর্তোয় বল দখলে পিছিয়ে থাকলেও গঞ্জালো গুইদেসের একমাত্র গোলে জয় তুলে নিয়েছে পর্তুগাল।

প্রথমার্ধে খুব বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে পর্তুগালের হয়ে একমাত্র গোলটি করেন গঞ্জালো গুইদেস। বের্নার্দো সিলভার পাসে ডি বক্সের বাইরে থেকেই জোরালো শটে বল জালে জড়ান গুইদেস। তবে বাকি সময়ে কোনো দলই আর গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি।

রাশিয়া বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর এই নিয়ে ১০ ম্যাচ খেলে অপরাজিত রইলো পর্তুগাল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর