,

ঘরে নববধূ রেখে বর নিখোঁজ

news-image

নিউজ ডেস্ক।। টাঙ্গাইলের সখীপুরে নববধূকে রেখে বৌভাতের দিন থেকে বর আহসান হাবিব নিখোঁজ হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদবপুর ইউপির বোয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। রোববার দুপুরে থানায় অভিযোগ করেছেন নিখোঁজের পরিবার। নিখোঁজ আহসান হাবীব রোমান ওই গ্রামের মজিবর রহমানের ছেলে। শুক্রবার একই উপজেলার বহুরিয়া চতলবাইদ গ্রামের মরিয়ম আক্তারের সঙ্গে তার বিয়ে হয়।

রোমানের বড় ভাই সুমন রানা জানান, কাজ আছে বলে রোমান বৌভাতের দিন শনিবার দুপুরে বোয়ালী বাজারে গিয়ে আর ফেরেনি রোমান। তার মোবাইলও বন্ধ রয়েছে। সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার হদিস পাচ্ছি না। পরিবারের সবাই চিন্তিত।

রোমানের বাবা মজিবর রহমান বলেন, বাড়িতে বৌভাতের আয়োজন, আত্মীয়-স্বজন সবাই এসেছে। অথচ আমার ছেলে কাউকে কিছু না বলে কোথায় গেল জানি না। মোবাইলও বন্ধ। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দিয়েছি। সখীপুর থানার ওসি আমির হোসেন বলেন, নিখোঁজ রোমানের পরিবার লিখিত অভিযোগ করেছে। তাকে খুঁজতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর