,

‘আমার ও বাবার স্বপ্ন এবার পূর্ণাঙ্গ রূপ পেতে যাচ্ছে—এটা ভাবতেই ভালো লাগছে’

news-image

বিনোদন ডেস্ক।। ১০ বছর ধরে কুমিল্লার জালগাঁওয়ে তালিমুল হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা পরিচালনা করে আসছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী নিপুণ আক্তার। স্বপ্ন ছিল এই মাদরাসা ও এতিমখানা আরো বড় করার। শিক্ষার্থীদের আরো সুযোগ-সুবিধা দেওয়ার। এবার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। ৩০ মে কালের কণ্ঠে ‘এতিমখানা চালাচ্ছেন ১০ বছর’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

নিপুণের এই মহান কাজকে অনেকে স্বাগত জানিয়েছেন। বেশ কয়েকজন এগিয়ে এসেছেন এতিমখানা ও মাদরাসাটি আরো বড় পরিসরে পরিচালনার স্বপ্ন বাস্তবায়নে। তাঁদের সহায়তায় আগামী মাস থেকে আরেকটি ভবন তৈরির কাজে হাত দিতে যাচ্ছেন নিপুণ। সুখবরটি জানিয়ে বলেন, ‘এত দিন গোপনে কাজটি করে মনে হয় ভুল করেছি। যদি আরো আগে প্রকাশ পেত তাহলে অনেকেই এগিয়ে আসতেন। ভবন বাড়ত, শিক্ষার্থীরা বেশি সুযোগ-সুবিধা পেত, আমরা আরো বেশি শিক্ষক নিয়োগ দিতে পারতাম। যা হোক, এখন সবাই এগিয়ে এসেছেন, এতেই আমি খুশি। এর মধ্যে আমি সমাজকল্যাণ মন্ত্রণালয়ে এতিমখানা ও মাদরাসাটির সরকারি নিবন্ধনের জন্য আবেদন করেছি। আশা করছি, সেটিও খুব শিগগির হয়ে যাবে। আমার ও বাবার স্বপ্ন এবার পূর্ণাঙ্গ রূপ পেতে যাচ্ছে—এটা ভাবতেই ভালো লাগছে।’ উৎস: কালের কণ্ঠ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর