,

‘আমি ফিট, জোর করে আমাকে বাদ দেয়া হয়েছে’

news-image

স্পোর্টস ডেস্ক।। বিশ্বকাপ শুরুর মাসখানেক আগে নিয়মিত অধিনায়ক আসগর আফগানকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এবার মোহাম্মদ শাহজাদকে স্কোয়াড থেকে বাদ দেয়া নিয়ে সৃষ্টি হয়েছে নতুন বিতর্ক। শাহজাদ জানিয়েছেন ফিট থাকার পরও আফগান ক্রিকেট বোর্ড তাকে জোর করে বাদ দিয়েছে। বিশ্বকাপ শুরু হওয়ার আগে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হাঁটুর ইনজুরিতে পড়েন শাহজাদ। ব্যথার তীব্রতা বেড়ে যাওয়ায় ওই ম্যাচে আর ব্যাটিংই করতে পারেননি তিনি। এরপরও বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে দুই ম্যাচ খেলেছেন এই ক্রিকেটার। কিন্তু ভালো পারফরম্যান্স করতে পারেননি। পরে শাহজাদের ইনজুরির খবর জানিয়ে তাকে দল থেকে বাদ দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড। শাহজাদের বদলি হিসেবে ইকরাম আলি খিলকে দলে ডাকা হয়।

শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচও খেলেন এই ক্রিকেটার। কিন্তু সেই ম্যাচে দলের হয়ে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি তিনি। ২২ বল খেলে মাত্র ২ রান করেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। শাহজাদ আজই ইংল্যান্ড থেকে দেশে ফিরবেন। তবে দেশে ফেরার আগে আফগানিস্তানের সংবাদ মাধ্যমকে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান বলেন, ‘ইনজুরি নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমি সম্পূর্ণ ফিট আছি। কিন্তু আফগানিস্তান ক্রিকেট বোর্ড কোনো পরামর্শ না করেই আমাকে জোর করে দল থেকে বাদ দিলো।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর