সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল নৌবন্দরে তিল ধারণের ঠাঁই নেই

news-image

বরিশাল প্রতিনিধি : ঈদের পঞ্চম দিনে বরিশাল নৌবন্দরে রাজধানীমুখী যাত্রীদের ভিড় দ্বিগুণ বেড়েছে। ঈদের গত চার দিনে যে যাত্রী হয়নি, তার থেকে অনেক বেশি যাত্রীর সমাগম ঘটেছে। ফলে সরকারি ও বেসরকারি সংস্থার লঞ্চগুলোতে যাত্রীর ভিড়ে তিল ধারণের ঠাঁই নেই।

এদিকে যাত্রী বাড়লেও বাড়েনি লঞ্চের সংখ্যা। বরিশাল-ঢাকা নৌরুটে সরাসরি ২৩টি বিলাসবহুল লঞ্চ থাকা সত্ত্বেও রোববার (৯ জুন) ১৭টি যাত্রীবাহী নৌযান বিশেষ সার্ভিস দেওয়া হচ্ছে, যা শনিবারের তুলনায় কম। ওই দিন বরিশাল থেকে ১৮টি নৌযান যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়, যার মধ্যে তিনটি দিবা সার্ভিসের ওয়াটার বাস। পর্যাপ্ত লঞ্চ না থাকায় অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে উঠছেন রাজধানীমুখী যাত্রীরা। ফলে লঞ্চের ডেক থেকে শুরু করে কেবিনের বারান্দায়ও যাত্রীদের চরম ভিড় পড়েছে।

যদিও লঞ্চ মালিকদের দাবি, যে যাত্রী রয়েছে তা রাত্রিকালীন ১৪টি লঞ্চেই বরিশাল থেকে ঢাকায় পৌঁছে দেওয়া যাবে। আর বন্দর কর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত যাত্রী বহনের কোনো সুযোগ নেই। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লোড লাইন দেখে লঞ্চ ঘাট থেকে ছাড়ানো হচ্ছে।

বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ইন্সপেক্টর (টিআই) মো. কবির হোসেন বলেন, গত ৬ জুন থেকে রাজধানীর উদ্দেশে ঈদফেরত যাত্রীদের বরিশাল থেকে যাত্রা শুরু হয়। গত কদিন ধরে আবহাওয়া পরিস্থিতি ভালো ছিল না। থেমে থেমে বৃষ্টি হয়েছে, যার কারণে নদীবন্দরে যাত্রীদের চাপ তুলনামূলক ছিল না।

তিনি বলেন, ঈদের পঞ্চম দিনে আবহাওয়া পরিস্থিতি পূর্বের তুলনায় অনেক ভালো। নদীবন্দরে এখন পর্যন্ত কোনো সিগন্যাল নেই। তাই রোববার যাত্রীদের চাপ বেড়েছে। সকাল থেকেই যাত্রীরা রাজধানীর উদ্দেশে বরিশাল নৌবন্দরে আসতে শুরু করে। ধীরে ধীরে নৌবন্দর যাত্রীতে পরিপূর্ণ হয়। তাছাড়া সন্ধ্যা হতেই নদীবন্দরে লঞ্চ ও পন্টুনে যাত্রীদের কারণে তিল ধারণের ঠাঁই ছিল না।

সরেজমিনে দেখা গেছে, রোববার রাত্রিকালীন সার্ভিসের ১৪টি লঞ্চে যাত্রী তোলা হচ্ছে। এর মধ্যে ১০টি লঞ্চ বার্দিং করা বিআইডব্লিউটিএর জেটিতে। বাকি ৪টি লঞ্চ জেটির অভাবে অন্য লঞ্চগুলোর পেছনে নোঙর করেছে। লঞ্চগুলোতে ঝুঁকি নিয়ে যাত্রীরা উঠছে।

এদিকে যাত্রীদের চাপ বাড়ার সাথে সাথে নৌবন্দরের ভেতরে এবং বাইরে নজিরবিহীন নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। র‌্যাব-৮, মেট্রোপলিটন পুলিশ, ডিবি, নৌ পুলিশ, কোস্টগার্ড, ফায়ার সার্ভিসের সদস্য, ক্যাডেট ও স্কাউট সদস্যরা নদীবন্দরে যাত্রীদের নিরাপত্তার ব্যবস্থা করেছেন বলে জানিয়েছেন সদর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, যেসব যাত্রী লঞ্চে উঠতে পারবে না, তাদের জন্য বিআইডব্লিউটিএর পক্ষ থেকে যাত্রীছাউনির ব্যবস্থা রয়েছে। তারা অস্থায়ী এবং স্থায়ী ছাউনিতে রাত কাটাতে পারবে। সকালে আবার যে লঞ্চগুলো বরিশালে পৌঁছাবে, সেগুলোতে করে বরিশালের যাত্রীদের ঢাকায় পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর

চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান