,

১২ আগস্ট ঈদুল আজহা!

news-image

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যেতে পারে ১ আগস্ট। সেই হিসাবে এ অঞ্চলে ঈদুল আজহা পালিত হবে ১১ আগস্ট। খালিজ টাইমস জানায়, আবুধাবির ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি) জিলহজের নতুন চাঁদের সম্ভাব্য এ তারিখ ঘোষণা করে।

আইএসি’র ডিরেক্টর মোহাম্মদ শওকত বলেন, “আশা করি জিলহজ মাসের চাঁদ দেখা নিয়ে কোনো ধরনের মতভেদ হবে না।”

তিনি বলেন, “আরব বিশ্বের অধিকাংশ এলাকায় মানুষ খালি চোখে এবং টেলিস্কোপের মাধ্যমে খুব সহজে এবং পরিষ্কারভাবে জিলহজের নতুন চাঁদ দেখতে পাবে।”

প্রতিবছর জিলহজের নতুন চাঁদ দেখার দিন ঘোষণা করে সৌদি আরব। অধিকাংশ মুসলিম দেশই এই তারিখ মেনে নেয়, যেহেতু ঘোষিত দিন অনুসারে পবিত্র হজের আনুষ্ঠানিকতাও সম্পর্কিত।

তবে দক্ষিণ-পূর্ব এশিয়া, উপমহাদেশসহ বাংলাদেশে চাঁদ দেখা অনুসারে মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ পালন করা হয়। সে হিসাবে এসব অঞ্চলে জিলহজের নতুন চাঁদ দেখা যাবে ২ আগস্ট। আর ১২ আগস্ট, সোমবার ঈদুল আজহা পালিত হবে। তবে ইউরোপ ও পশ্চিম আমেরিকার অধিকাংশ দেশে সৌদি আরবকে অনুসরণ করে।

একইভাবে আরব ইউনিয়ন ফর স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি সায়েন্সেস (এইউএএস) জানায়, জিলহজের নতুন চাঁদ ওঠার সম্ভাব্য তারিখ ১ আগস্ট।

এইউএএস’র গুরুত্বপূর্ণ সদস্য ইবরাহিম আল জারহওয়ান বলেন, “সূর্যাস্তের পর ২৮ মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে নতুন চাঁদ।”

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর