সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সগীরা গোনাহের বিবরণ ও তার তালিকা, সকলেরই জেনে রাখা প্রয়োজন

news-image

ইসলাম ডেস্ক।। নিম্নে সগীরা বা ছোট গোনাহের একটা মোটামুটি তালিকা পেশ করা হল। তবে উল্লেখ্য যে, এই তালিকার মধ্যকার অনেক গোনাহকে অনেকে কবীরা গোনাহ বলেও আখ্যায়িত করেছেন। আসলে কোন গোনাহই ছোট নয়, কেননা সেটাও তো আল্লাহরই নাফরমানী। যেমনঃ ছোট সাপ ও ধবসংকারী, আবার বড় সাপও জীবন ধবংসকারী। এরূপ বিচারে কোন সাপই ছোট অর্থাৎ, অবহেলার যোগ্য নয়। অতএব এ দৃষ্টিভঙ্গিতে কোন পাপকেই তুচ্ছ বা ছোট মনে করতে নেই। আর সগীরা বা ছোট গোনাহের উপর হটকারিতা করলে তা কবীরা গোনাহ হয়ে দাঁড়ায়। যাহোক স্বাভাবিকভাবে যেগুলোকে সগীরা গোনাহ বলা হয় তার একটা মোটামোটি তালিকা নিম্নরূপঃ

১। কোন মানুষ বা প্রানীকে অভিষাপ দেওয়া। ২। না জেনে কোন পক্ষে ঝগড়া করা বা জানার পর অন্যায় পক্ষে ঝগড়া করা। ৩। ইচ্ছাকৃতভাবে নামাযে হাসা বা কোন বিপদের কারনে নামাযের মধ্যে কান্না করা। ৪। ফাসেক লোকদের সাথে উঠাবসা করা। ৫। মাকরুক ওয়াক্তে নামায পড়া। ৬। মসজিদে নাপাক প্রবেশ করানো। ৭। মসজিদে পাগল বা এমন ছোট শিশুকে নিয়ে যাওয়া যার দ্বারা মসজিদের পবিত্রতা নষ্ট হওয়ার আশংকা থাকে। ৮। পেশাব-পায়খানার সময় কেবলার দিকে মুখ বা পিঠ করে বসা। ৯। উলঙ্গ হয়ে গোসল করা, যদিও আটকা স্থানে এবং লোকদের অগোচরে গোসল করা হোক। ১০। কোন স্ত্রীর সাথে যিহার করলে কাফফারা আদায় করার পূর্বে তার সাথে সহবাস করা। উল্লেখ্য, স্বামী যদি স্ত্রীকে বলে, তুমি আমার উপর আমার মাতার পৃষ্ঠদেশের মত (অত্থ্যাত, মাতার পিঠের মত হারাম) এরুপ বলাকে ‘যিহার’ বলে। ইসলাম পূর্বকালে স্ত্রীকে নিজের উপর হারাম করার এটা একটা বিশেষ পদ্ধতি ছিল। এরূপ বললে কাফফারা আদায় করার পূর্বে স্ত্রী হালাল হবে না। ১১। সওমে বেসাল করা অথ্যাত, এমনভাবে কয়েক দিন রোযা রাখা যে, মধ্যে ইফতারীও করবে না। ১২। মাহরাম পুরুষ ব্যতীত নারীর জন্য সফর করা।
১৩। কেউ ক্রয়ের জন্য কথা-বার্তা বলছে বা বিয়ের প্রস্তাব দিয়েছে এখনও উত্তর মেলেনি এরই মধ্যে অন্য কারও দর বলা বা প্রস্তাব দেওয়া।

১৪। আড়ত থেকে শহরে যে মাল আসছে সেটা শহরের বাইরে গিয়ে ক্রয় করা। কারন এভাবে মধ্যস্বত্ত ভোগির কারনে দ্রব্যের দাম বৃদ্ধি পায়। ১৫। জুমুয়ার (প্রথম) আযান হওয়ার পর ক্রয়-বিক্রয় করা এবং অন্যান্য দুনিয়াবী কাজ করা। অবশ্য জুমুয়ার দিকে চলন্ত অবস্থায় বেচা-কেনা করলে তাতে পাপ হবে না, কারণ অনুরূপ ক্রয়-বিক্রয় জুমুয়ার নামাযের জন্য ব্যাঘাত ঘটায় না। ১৬। শখ করে কুকুর লালন-পালন করা। মালামাল ও ফসল সংরক্ষনের জন্য কিংবা শিকারের উদ্দেশ্যে কুকুর পালন করা জায়েয। ১৭। অতি নগন্য বস্তু চুরি করা। ১৮। দাঁড়িয়ে পেশাব করা। ১৯। গোসলখানায় কিংবা পানির ঘাটে পেশাব করা। ২০। নামাযে সাদল করা অথ্যাত, অস্বাভাবিকভাবে কাপড় ঝুলিয়ে রাখা। ২১। গোসল ফরয-এরূপ অবস্থায় আযান দেয়া। ২২। গোসল ফরয- এরূপ অবস্থায় বিনা ওজরে মসজিদে প্রবেশ করা। ২৩। গোসল ফরয- এরূপ অবস্থায় মসজিদে বসা। ২৪। নামাযের মধ্যে কোমরে হাত রেখে দাঁড়ানো।

২৫। নামাযে লম্বা চাদর এমনভাবে শরীরে জড়ানো যাতে হাত বের করা মুশকিল হয়। ২৬। নামাযে অযথা শরীর নিয়ে খেলা করা অথ্যাত, বিনা প্রয়োজনে কোন অঙ্গ নাড়াচাড়া করা বা কাপড় ওলট-পালট করা। ২৭। নামাযীর সামনে তার দিকে তাকিয়ে বসা বা দাঁড়ানো। ২৮। নামাযে ডানে বামে অথবা উপরের দিকে তাকানো। ২৯। মসজিদে দুনিয়াবী কথা বলা। ৩০। ইবাদাত নয়-এরূপ কোন কাজ মসজিদে করা। ৩১। রোযা অবস্থায় স্ত্রীর সঙ্গে নিরাভরন হয় জড়াজড়ি করা। ৩২। রোযা অবস্থায় স্ত্রীকে চুমু দেওয়া। (যদি আরও বেশি কিছু করার আশংকা থাকে তখন গোনাহ হবে।) ৩৩। নিকৃষ্ট মাল দ্বারা যাকাত আদায় করা। ৩৪। গলার পশ্চাদিক থেকে প্রানী জবেহ করা। ৩৫। পঁচা মাছ অথবা মরে ভেসে ওঠা মাছ খাওয়া।

৩৬। বিনা প্রয়োজনে সরকার কর্তৃক দ্রব্যমূল্যের দাম নিদ্ধারন করা দেওয়া। ৩৭। বালেগা বোধসম্পন্ন নারীর পক্ষে ওলীর এজাযত ব্যতীত বিয়ে বসা। (যদি ওলী অহেতুক বিয়েতে বাধা দেওয়ার না হয়।) ৩৮। “নেকাহ শেগার” করা। অথ্যাত, এমন বিয়ে যাতে মহরের টাকা-পয়সার পরিবর্তে নিজের মেয়েকে বিয়ে দেয়া হয়। ৩৯। স্ত্রীকে একের অধিক তালাক দেয়া। ৪০। স্ত্রীকে বিনা কারনে তালাক দেওয়া। ৪১। হায়েয অবস্থায় তালাক দেয়া। তবে খোলা তালাক দেওয়া যায়। অর্থের বিনিময়ে যে তালাক দেওয়া হয় তাকে খোলা তালাক বলা হয়। ৪২। যে তুহরে (হায়েমুক্ত অবস্থায়) সহবাস হয়েছে তাতে তালাক দেয়া। ৪৩। তালাকে রেজয়ী প্রদত্ত স্ত্রীকে সহবাস ইত্যাদি দ্বারা রুজু করা।

৪৪। স্ত্রীকে কষ্ট দেয়ার উদ্দেশ্যে ঈলা করা। “ঈলা” বলা হয় কোন সময়সীমা নির্ধারন করা ছাড়া অথবা চার মাস কিংবা তারও অধিক সময়ের জন্য স্ত্রী গমন না করার শপথ করাকে। এরূপ শপথ করার পর চার মাসের মধ্যে শপথ ভঙ্গ করলে অথ্যাত, স্ত্রী গমন করলে শপথ ভঙ্গ করার কাফফারা দিতে হবে। আর চার মাসের মধ্যে স্ত্রীকে ব্যবহার না করলে চার মাস শেষ হওয়ার সাথে সাথে স্ত্রী তালাক হয়ে যাবে। ৪৫। সন্তানদেরকে কোন মাল ইত্যাদি দেয়ার ক্ষেত্রে সমতা রক্ষা না করা। ৪৬। বিচারক কর্তৃক বাদী-বিবাদী উভয় পক্ষের শুনানী ও তাদের প্রতি মনোযোগ প্রদানে সমতা রক্ষা না করা। ৪৭। কোনো যিম্মি কাফেরকে কাফের বলে সম্বোধন করা। (যদি সে এরূপ সম্বোধনে কষ্ট বোধ করে) ৪৮। বাদশার এনআম বা পুরষ্কার কবূল না করা। (যদি তাতে বাদশার ইজ্জতহানি হয়। হাঁ যদি বাদশা তার কোন অন্যায় উদ্দেশ্যের পক্ষে নেয়ার জন্য কাউকে কিছু পুরষ্কার প্রদান করে, তাহলে সেরূপ পুরষ্কার গ্রহন না করা উচিত, তা গ্রহন করা গোনাহ)।

৪৯। যার হালাল সম্পদের পরিমান কম, হারামের পরিমান বেশি, বিনা ওজরে তার দাওয়াত ও হাদিয়া গ্রহন করা। ৫০। কোনো প্রানীয় নাক কান প্রভৃতি কেটে দেয়া। ৫১। জবর দখলকৃত জমিতে প্রবেশ করা, এমনকি নামাযের জন্য হলেও। ৫২। কোনো মুরতাদ বা অমুসলিম রাষ্ট্রের কাফেরকে তিন দিন পর্যন্ত তওবা করত মুসলমান হওয়ার দাওয়াত গ্রহন করার পূর্বে হত্যা করে দেয়া। ৫৩। নামাযে পাঠ করার জন্য কোনো বিশেষ সূরা নির্দিষ্ট করা। (তবে হ্যাঁ, আছানীর জন্য যদি সেরূপ করা হয়, তাতে কোনো অসুবিধা নেই। কিংবা যদি সেই সুরা সুন্নত কিংবা মোস্তাহাব হয় এবং সেটিন পড়তে হবে,ঙ্গন্যটা পড়া ঠিক হবে না-এমন বিশ্বাস না থাকে, তাহলেও সব সময় সেটি পাঠ করার জন্য নির্দিষ্ট করে নেয়াতে কোনো অসুবিধা নেই। ) ৫৪। নামাযে যে সাজদায়ে তেলাওয়াত ওয়াজিব হয় সেটাকে বিলম্বিত করা বা ছেড়ে দেয়া। ৫৫। বিনা প্রয়োজনে একাধিক মাইয়েতকে এক কবরে দাফন করা। ৫৬। জানাযার নামায মসজিদের ভিতরে পড়া।

৫৭। ডানে কিংবা বায়ে ফটো রেখে নামায পড়া বা ফটোর উপর সাজদা করা। ৫৮। স্বর্ণের তার দিয়ে দাঁত বাঁধাই করা। ৫৯। মৃত ব্যক্তির চেহারায় চুমু দেয়া। ৬০। ইসলাম বিরোধী কোন সম্প্রদায়ের নিকট অস্ত্র বিক্রয় করা। ৬১। বালেগদের জন্য নিষিদ্ধ-এমন কোন পোষাক শিশুদেরকে পরিধান করানো। ৬২। স্ত্রীর সঙ্গে এমন কারও সামনে সংগম করা যে বোঝে এবং হুশ রাখে, যদিও সে ঘুমিয়ে থাকে। ছোট শিশুর কথা ভিন্ন। ৬৩। কোন আমীর বা শাসকের অভ্যর্থনায় বের হওয়া। ৬৪। রাস্তার এমন স্থানে দাঁড়ানো বা বসা, যাতে অন্যদের চলতে অসুবিধা হয়। ৬৫। আযান শোনার পর ওযর বা জরূরি কাজ ব্যতীত ঘরে বসে বসে একামতের অপেক্ষা করতে থাকা। ৬৬। পেট ভরার পরও অতিরিক্ত খাওয়া। রোযা বা মেহমানের কারণে কিছু বেশি খাওয়া হলে সে কথা ভিন্ন। ৬৭। ক্ষুধা লাগা ছাড়াও খাওয়া। ৬৮। খুতবার সময় কথা বলা। ৬৯। মসজিদে মানুষের ঘাড়ের উপর দিয়ে যাওয়া।

৭০। মানুষের চলার পথে নাপাকী ফেলা। ৭১। মসজিদের ছাদে নাপাকী ফেলা। ৭২। নিজের সাত বতসরের চেয়ে অধিক বয়ষ্ক ছেলে-মেয়ের সঙ্গে এক বিছানায় শয়ন করা। ৭৩। অহেতুক কাজে ও কথায় সময় নষ্ট করা। ৭৪। কারও প্রশংসায় অতিরঞ্চন করা। কারও সম্বন্ধে যতটুকু নিশ্চিতভাবে জানা আছে তার চেয়ে অতিরিক্ত বাড়িয়ে প্রশংসা করা নিষেধ। করলে তা হবে প্রশংসায় অতিরঞ্চন। ৭৫। কথা বলতে গিয়ে ছন্দ মিলানোর চেষ্টা করা। ৭৬। হাসি-ফুর্তিতে সীমালাংঘন করা। ৭৭। কারও গুপ্ত কথা ফাঁস করা। ৭৮। সাথী-সঙ্গী ও বন্ধু-বান্ধুবদের হক আদায়ে ক্রটি করা। ৭৯। ক্ষমতা থাকা সত্ত্বেও আপনজন ও বন্ধু-বান্ধবকে জুলুম থেকে বিরত না রাখা। ৮০। বিনা ওযরে হজ্জ বা যাকাত আদায়ে বিলম্ব করা। কেউ কেউ এটাকে কবীরা গোনাহের তালিকাভুক্ত করেছেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। উৎস: আহকামে যিন্দেগী

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক