,

ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

news-image

ব্রাহ্মণবাড়িয়ায় পিএসসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শনিবার সন্ধ্যায় জেলা শহরের সুর স¤্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম নামে এ সংগঠন এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের উপদেষ্টা অমিত মোদকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষক কবি মারুফুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও গবেষক মো. মুসা, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সোপানুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহসভাপতি মফিজুর রহমান, সাংবাদিক শফিকুল ইসলাম ও সাংবাদিক শাহাদৎ হোসেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ খান বিটু।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, জীবনে স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্নকে সত্যি করতে হলে পরিশ্রম করতে হবে। স্বপ্নের অর্থ জীবনকে বুঝতে পারা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে ব্ক্তারা বলেন, জীবনে মা-বাবার গুরুত্ব অনুধাবন করতে হবে। মা-বাবাকে মূল্যায়ন করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, বাবা-মা ও শিক্ষকরা তোমাদের ১৬ বছর পর্যন্ত পড়াশুনা উপযোগী করে তুলেছে। কেননা গাড়ি চালানো লাইসেন্স পাওয়া মানে গাড়ি চালানো শেষ নয়। সবেমাত্র শুরু। মনে রাখতে হবে, শিক্ষা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বিপজ্জনক সময় হলো একাদশ ও দ্বাদশ শ্রেণি। এই দুটি বছর জীবনের শেষ পর্যায় পর্যন্ত ভূমিকা রাখে। তাই দুটি বছরকে অত্যন্ত যত্মসহকারে কাজে লাগাতে হবে। ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম সূত্রে জানা গেছে, পিএসসির ১৪৫ জন, জেএসসির ৭০ ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৮২জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের একটি করে ক্রেস্ট ও সনদ দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর