,

ঈদকে ঘিরে মিনি কক্সবাজার দর্শনার্থীদের ভিড়

news-image

আকতার হোসেন ভূইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) : বর্ষার পানি পুরোপুরি না আসলেও ঈদকে ঘিরে দর্শনার্থীর পদচারনায় মূখরিত হয়ে উঠেছে মিনি কক্সবাজার নামে খ্যাত নাসিরনগর-সরাইল সড়কের আকাশী হাওর।বিনোদনপ্রেমী মানুষের ভরসা এই মিনি কক্সবাজার। ঈদুল-ফিতরের নামাজের পর পরই শুরু হয় মানুষের আসা-যাওয়া। বেলা বাড়ার সাথে সাথে সব বয়সের মানুষ আসতে থাকে ধরন্তী-পুটিয়ার আকাশী হাওরে।

গত চারদিন ধরে বাধঁ ভাঙ্গা জোয়ারের মত মানুষের ঢল নামে আকাশী হাওরে। তবে শিশু,কিশোর ও নারীর সংখ্যা অনেক বেশী। নাসিরনগর-সরাইল উপজেলায় সরকারি-বেসরকারিভাবে কোথাও গড়ে উঠেনি কোন বিনোদন কেন্দ্র।তাই ঈদ উৎসব ও পূজা পারণে এলে কর্মস্থল থেকে ছুটিতে আসা বিনোদন প্রেমিরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে এখানেই ভিড় করেন। এবারের ঈদ উৎসবেও এর কোন ব্যতিক্রম ঘটেনি।

সরেজমিনে গিয়ে দেখা গেছে,নাসিরনগর-সরাইল উপজেলার মানুষ ছাড়াও বিভিন্ন স্থান থেকে শত শত ভ্রমণ পিপাসুরা ঘুরতে এসেছেন। কেউবা এসেছে কার,মাইক্রোবাস,মিনিবাস,অটোরিকশা,মোটরসাইকেলে করে।এ যেন দর্শনার্থীদের মিলন মেলায় পরিনত হয়েছে।

ভ্রমণে আসা দর্শনার্থীরা জানান,নাসিরনগর-সরাইল সড়কে ধরন্তী-পুটিয়া নামক স্থানে মনোরম পরিবেশে নির্মিত এই বিনোদন স্থানটি দেখতে এসেছি। তবে এখানে বসার ব্যবস্থা,টয়লেট,খাবার ব্যবস্থা না থাকায় তারা ক্ষোভ প্রকাশ করেন। তাড়াছা এখানে নিরাপত্তা ব্যবস্থার অভাব রয়েছে বলেও জানান তারা।

এ জাতীয় আরও খবর

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা