সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মালিকানার দাবিতে মসজিদে তালা!

news-image

নিউজ ডেস্ক।। টাঙ্গাইলের ঘাটাইলে বিদেশি সংস্থা কর্তৃক নির্মিত মসজিদ নিজের দাবি করে তালা ঝুলিয়ে দেয়ার অভিযোগ উঠেছে ছালাম নামের স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। এতে ওই মসজিদে নামাজ আদায় থেকে বিরত রয়েছেন স্থানীয়রা। উপজেলার লোকেরপাড়া ইউনিয়নের চরবকশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মসজিদে নামাজ বন্ধ ও প্রতিকার চেয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা। মসজিদে তালা লাগানোর বিষয়টি স্থানীয়দের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।

লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার চর বকশিয়া গ্রামে বাইরের দেশ কুয়েতের অর্থে ২০১৫ সালে মসজিদটি নির্মাণ করা হয়। দুবাই প্রবাসী বেলাল হোসেনও সেই মসজিদে বিপুল টাকা অনুদান করেন। এরপর থেকে গ্রামের মুসলিমরা সেখানে নামাজ পড়তেন। এর কিছুদিনের মধ্যে বেলাল হোসেন ও তার ভাই ছালাম মসজিদটি নিজেদের দাবি করেন। বেলাল বর্তমানে দুবাইয়ে বসবাস করছেন। এতে মসজিদ পরিচালনা কমিটি ভেঙে দেন ছালাম। পরে মসজিদ নিজেদের দখলে নিতে তালা ঝুলিয়ে দেয় মসজিদে। এছাড়া কাউকে কিছু না জানিয়ে মসজিদের ইমামকে তাড়িয়ে দিয়ে নতুন ইমাম রাখা হয়। এরপর থেকেই নিজের ইচ্ছামতো মসজিদ পরিচালনা করেন ছালাম। স্থানীয়রা মসজিদে না গেলেও ছালাম ও ইমাম দুইজনে মিলে মসজিদে নামাজ আদায় করেন।

চরবকশিয়া গ্রামের হেলাল উদ্দিন, নুরুল ইসলামসহ অনেকেই বলেন, ব্যক্তি মালিকানা দাবি করে গ্রামের সমস্ত মুসল্লি যাতে নামাজ পড়তে না পারে সেজন্য দীর্ঘদিন ধরে মসজিদে তালা দিয়ে রাখা হয়েছে। এতে মসজিদে নামাজ আদায় থেকে বিরত রয়েছে গ্রামের মুসল্লিরা। প্রতিকার চেয়ে ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন জায়গায় গ্রামবাসী লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

চরবকশিয়া জামে মসজিদের সহ-সভাপতি আবুল হোসেন বলেন, মসজিদ পরিচালনা কমিটির অনুমতি ছাড়াই নিজেদের দাবি করে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। ছালাম ও দুবাই প্রবাসী বেলালের পৈতৃক জমিতে মসজিদ নির্মাণ করা হয়েছে। তালা লাগানো ও ইমাম তাড়িয়ে দেয়ার বিষয়টি প্রতিবাদ করতে গেলে তারা মসজিদ নিজেদের দাবি করে। গ্রামের লোকজন তাদের বিরুদ্ধে কিছু বলতে সাহস পায় না।

মসজিদে তালা দেয়া ছালাম হোসেন বলেন, শুধুমাত্র নামাজের সময় খুলে দেয়া হয়। এছাড়া সড়কের সাথে মসজিদ হওয়ায় চুরির আশঙ্কা রয়েছে। নামাজের আগে ইমাম এসে তালা খুলে আযান দেন। শুধু বিদেশি অর্থে মসজিদ নির্মাণ হয়নি, আমার ভাই বেলাল হোসেন বিপুল টাকা দিয়েছে নির্মাণের জন্য।

উপজেলার লোকেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফ হোসেন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পারিবারিক কারণে ভাই ভাইকে মসজিদে যেতে দেয় না। তাদের ভাইদের কারণে এমন জটিলতার সৃষ্টি হয়েছে। উৎস: পরিবর্তন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক