,

সৌদি আরবের বিমানবন্দরে ড্রোন হামলা

news-image

ডেস্ক রিপোর্ট।। সৌদি আরবের একটি বিমানবন্দরে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রবিবার ওই গোষ্ঠীর পরিচালিত টেলিভিশন চ্যানেল আল-মাসিরাহ এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। তবে হামলার ব্যাপারে সৌদি কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

কয়েক সপ্তাহ ধরে সৌদি আরবের রাজধানী রিয়াদসহ দেশটির আরও কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হুথিরা। গত মাসের শেষ দিকে পবিত্র নগরী মক্কা ও জেদ্দায় দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলে তা ধ্বংস করার দাবি করে সৌদি প্রতিরক্ষা বাহিনী। প্রায় একই সময় সৌদির নাজরান বিমানবন্দরে তিনবার হামলা চালানোর দাবি করে হুথি।

২০১৪ সালে রাজধানী সানা দখলের পর সৌদি সমর্থিত ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদিকে ক্ষমতা থেকে বিতাড়িত করে হুথি বিদ্রোহীরা। তারপর থেকেই দেশের বাইরে থাকা হাদিকে ক্ষমতায় ফেরাতে ২০১৫ সালের জুনে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন আরব সামরিক জোট।

সৌদি জোটের বিরুদ্ধে প্রতিঘাতের অংশ হিসেবে, সম্প্রতি সৌদি আরবের সীমান্তবর্তী বিভিন্ন প্রদেশে সম্প্রতি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বাড়িয়েছে ইয়েমেনে সৌদি জোটের বিরুদ্ধে লড়াইরত এই বাহিনী। রবিবারের হামলার পর ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথির পক্ষ থেকে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিজান প্রদেশের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে বেশ কিছু ড্রোন নিক্ষেপ করেছে তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর