,

বাবা-মা তোশকে মুড়িয়ে ফেলে গেছেন রাস্তায়

news-image

নিউজ ডেস্ক।। ময়নার জন্মই হয়েছে প্রতিবন্ধী শিশু হিসেবে। তাই হয়তোবা বাবা-মায়ের কাছে বোঝা হয়ে গিয়েছিল সে। নিষ্ঠুর বাবা-মা ছোট মেয়ে শিশুকে জঞ্জাল মনে করে এক রাতে তোশকে মুড়িয়ে ফেলে যায় রাস্তায়। এরপর তাকে উদ্ধার করে স্থানীয় পুলিশ। পরে স্থানীয় প্রশাসনের সহায়তায় ময়নাকে তুলে দেওয়া হয় ঢাকার ‘চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার’ নামে একটি বৃদ্ধাশ্রমের কর্মীদের হাতে। যদিও এই বৃদ্ধাশ্রমে শুধুমাত্র বয়স্ক, অবহেলিত বাবা-মায়েদের বসবাস। তবুও অবুঝ ময়নাকে তারা সাদরে গ্রহণ করেছে।

‘চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার’ নামে ওই বৃদ্ধাশ্রমে অর্ধশতাধিক বৃদ্ধ বাবা-মায়ের মধ্যে একমাত্র তিন বছরের ময়নাই হচ্ছে প্রথম শিশু।

সরেজমিনে ওই বৃদ্ধাশ্রমে গিয়ে দেখা যায়, বৃদ্ধাশ্রমের অন্য ঘর থেকে একটি আলাদা ঘরে থাকার ব্যবস্থা করা হয়েছে তিন বছর বয়সী প্রতিবন্ধী এই শিশুটিকে। আর বৃদ্ধাশ্রমে আসার পরে সবাই তাকে ময়না নামেই ডাকে। মূলত ভালাবেসে সবাই তাকে এই নাম দিয়েছে। ছোট একটি খাট ময়নার জন্য বরাদ্দ করেছে প্রতিষ্ঠানটি। আর মায়ের স্নেহ থেকে বঞ্চিত ময়নার দেখাশোনা করেন ওই বৃদ্ধাশ্রমের একজন নারী কর্মী। তিনি মূলত ময়নার খাওয়া-দাওয়া গোসল সব কিছুই নিজ হাতে করেন।

ময়না শারীরিকভাবে প্রতিবন্ধী হলেও মুখে সামান্য শব্দ করে অনেক কিছু বলার চেষ্টা করে। সুন্দর একটি পোশাক পরিয়ে, মাথার চুল আঁচড়ে দিয়ে ময়নাকে খাটের ওপরে শুইয়ে রাখা হয়েছে। শিশুর চাহিদা মোতাবেক কিছু খেলনাও দেখা গেছে ময়নার বিছানায়।

ঈদের আনন্দ কেমন হবে জানতে চাইলে ছোট ময়না আধো আধো বুলিতে বলে ঈদ কি, ঈদ কি! ময়না হয়তোবা জানে না যে, তার বয়সী অনেক সন্তান ঈদ উপলক্ষে বাবা-মায়ের কাছে থেকে একাধিক জামা কাপড় পেয়েছে। আর এসব জামা কাপড় আর নানা উপহার পেয়ে অনেকে নানাভাবে তাদের ঈদ আনন্দ প্রকাশ করছে। তবে ময়নার তো সেসবের কোনো উপায় নেই। কারণ অন্য সব সন্তানেরা তার বাবা-মায়ের সঙ্গে থাকেন। আর ময়নার বাবা-মা তাকে ফেলে গেছেন রাস্তায়।

‘চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার’ এর এক কেটারটেকার দৈনিক আমাদের সময় অনলাইনকে বলেন, ‘ পাঁচ মাসে আগে ফেনীর জেলা প্রশাসনের কাছে থেকে এই শিশুকে আনা হয়েছে। এরপর তার নাম দেওয়া হয়েছে ময়না। তাকে তোশকে করে রাস্তায় ফেলে দিয়েছিল বাবা-মা। পরে এই শিশুকে উদ্ধার করে পুলিশ। অনেক খোঁজাখুঁজির করেও তার বাবা-মাকে খুঁজে না পাওয়ায় আমাদের কাছে তাকে দিয়ে দেওয়া হয়েছে। এই বৃদ্ধাশ্রমের একমাত্র শিশু ময়না।’ উৎস: দৈনিক আমাদের সময়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর