,

শেষ বিচার করবেন আল্লাহ : প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক।। ইসলামি সহযোগিতা সংস্থাভুক্ত (ওআইসি) দেশগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসনে সংস্থাটির আরও উদ্যোগ নেওয়ার দরকার বলে মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমাদের সমস্যাগুলো যদি আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করতে পারি তাহলে এই যে আত্মঘাতী সংঘাত, রক্তপাত-এটা হয় না।

আজ রোববার বিকেল ৫টায় গণভবনে এক সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রী এসব কথা বলেন। জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফরের অভিজ্ঞতা জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ভেতরে যদি কোনো দ্বন্দ্ব থাকে ওআইসিভুক্ত দেশগুলোর, কেন আমরা এগুলো বসে আলোচনা করে সমাধান করতে পারছি না। ওআইসির এ ব্যাপারে আরও উদ্যোগ নেওয়া দরকার। কারণ, আমাদের সমস্যাগুলো যদি আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করতে পারি, তাহলে এই যে আত্মঘাতী সংঘাত রক্ত-এটা হয় না।’

‘দেখা যাচ্ছে যে, মুসলামনই মুসলমানদের হত্যা করছে। সাথে সাথে ওখানে আরও একটা কথা বলেছি এবার যে, শেষ বিচার করবে আল্লাহ রাব্বুল আলামীন। কে ভালো মুসলমান, কে ভালো মুসলমান না, কে সঠিক, কে সঠিক না বা কে ভালো কাজ করছে, কে করছে না-এটার বিচার করার দায়িত্ব কিন্তু আমাদের পবিত্র কোরআন শরীফে অথবা আমাদের নবী করিম (সা.) কখনো এই দায়িত্ব আমদের দেন নাই’, বলেন শেখ হাসিনা।

তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কিছু কিছু যুদ্ধের ময়দানে কি করতে হবে-সেটার একটা নির্দেশনা আছে। কিন্তু সেটা হলো যুদ্ধের ময়দানের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু সেটা স্বাভাবিকভাবে প্রযোজ্য হবে না। কেন মানুষ আল্লাহর ক্ষমতাকে কেড়ে নেবে।’

শেখ হাসিনা বলেন, ‘কোরআন শরীফের সকল সূরাগুলো যদি আপনারা পড়েন, সব জায়গায় দেখবেন, সব জায়গায় বলা আছে, আল্লাহ বলছেন, শেষ বিচার তিনি করবেন। তাহলে আল্লাহ যদি শেষ বিচার করেন, সেই ক্ষমতা তো আল্লাহ রাব্বুল আলামীনের। সেখানে আমরা কে ভালো মুসলমান, কে ভালো মুসলামন না, আর নিরীহ মানুষ মারলেই একেবারে বেহেশতে চলে যাবে-এটা তো কোনো দিন হয় না। এটা কোথাও লেখা নাই।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর