,

আমি দেখি আমাদের অনেকের দরদ একেবারে উতলে ওঠে : প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক।। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এই নাম নিতেও ঘৃণা লাগে।’ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রোববার সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘আমি দেখি আমাদের অনেকের দরদ একেবারে উতলে ওঠে। কিন্তু আপনারা এটা ভুলে যান কীভাবে? একুশে আগস্ট গ্রেনেড হামলার কথা? কীভাবে আমরা বেঁচে গেছি। বাঁচারই তো কথা নয়, আইভি রহমান মারা গেল। এতগুলো মানুষের জীবন তারা নিল ক্ষমতায় থাকতে। একবার না, বারবার ক্ষমতায় থাকতে বা বাইরে থাকতে বিএনপি আমাদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে।’

তিনি বলেন, ‘সে হত্যাকারী তারপর আবার এতিমের হক আত্মসাৎকারী। ১০ ট্রাক অস্ত্র চোরাকারবারিদের জন্য অনেকেরই মায়াকান্না। এসব দেখলে এ দেশে অপরাধীর বিচার হবে কীভাবে? সেটাই আমার প্রশ্ন। আমরা আলাপ-আলোচনা চালাচ্ছি ব্রিটিশ গভর্নমেন্টের সাথে। এত বেশি টাকা-পয়সা বানিয়ে ফেলেছে তারা যে, সেখানে খুব বিলাসবহুল জীবন-যাপন করছে। আর যখনই যাই তখনই একটা সমস্যা সৃষ্টি করার চেষ্টা করে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আজ হোক, কাল হোক একসময় শাস্তি কার্যকর হবেই। সেটুকু বলতে পারি।’ উৎস: জাগোনিউজ২৪

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর