,

হিজাবের জন্য এসিড সন্ত্রাস, মৃত্যুদণ্ডের বিধান রেখে ইরানে নতুন আইন

news-image

ডেস্ক রিপোর্ট।। ইরানের পার্লামেন্টে এসিড হামলার বিরুদ্ধে একটি নতুন আইন পাস করা হয়েছে। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে আইনটি পাশ করা হয়েছে। দেশটিতে সন্ত্রাস ও অস্থিরতা কমিয়ে আনতে এই আইন করা হয়েছে। স্থানীয় সময় গত শনিবার ইরানের পার্লামেন্টে এই আইনটি পাস করা হয়। তবে আইনটি কার্যকর হতে গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন পেতে হবে।

ইরানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, এই আইনটির পক্ষে পার্লামেন্টের ১৬১ জন সদস্য ভোট দেন। অন্যদিকে এই আইনের বিপক্ষে ভোট দেন ৯ জন। আরও নয়জন এই আইনের পক্ষে বা বিপক্ষে কোনো ভোটই দেননি। মোট ২৯০ জন সদস্যের মধ্যে এদিন উপস্থিত ছিলেন ২৪৫ জন।

গত কয়েক বছরে দেশটিতে কয়েক ডজন নারী এসিড হামলার শিকার হয়েছেন। হিজাব না পরার কারণে এই ধরনের এসিড হামলা করা হয় তাদের ওপর। প্রতিবছরই দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ৬০ থেকে ৭০টি এসিড হামলার অভিযোগ পেয়ে থাকেন।

২০১৪ সালের দিকে দেশটির ইসফাহান অঞ্চলে চারজন তরুণীর ওপর একসাথে এসিড হামলা করা হয়। এই ঘটনাই হলো ইরানের সবচেয়ে বড় ধরনের এসিড হামলা। এই ঘটনার মামলার এখনো কোনো বিচার হয়নি। দেশটির পুলিশ বলছে, এই হামলায় অভিযুক্ত কোনো ব্যক্তিকে এখনো আটক করা যায়নি। এসিড হামলার শিকার নারীদের দাবি, এই আইন কার্যকর হলে তাদেরই জয় হবে। উৎস : রেডিও ফারডে

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর