,

স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা শারিরীক সম্পর্কে রাজি না হওয়ায়!

news-image

নিউজ ডেস্ক।। পবিত্র রমজান মাসে স্ত্রীর সঙ্গে শারিরীক সম্পর্ক থেকে বিরত ছিলেন। ঈদের পর সম্পর্ক স্থাপন করতে চাইলে স্ত্রী বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে চার সন্তানের জননী পারভীন বেগমকে (৪৬) শনিবার গভীর রাতে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন সিরু খা (৫০)। রবিবার সকালে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর গলাচিপার চরকাজল ইউনিয়নের শিবা গ্রামে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের শিবা গ্রামের বাংলা বাজারের পাশে নিজ বাড়িতে সিরু খা পরিবাবার পরিজন নিয়ে থাকতেন। সিরু খার সাথে প্রতিবেশীদের বিরোধ চলে আসছিল। নিজের পরকীয়া প্রেম ও প্রতিবেশিদের ডাকাতি ও খুনের মামলায় ফাঁসাতে শনিবার রাত ১টার দিকে স্ত্রী পারভীনকে ঘর থেকে ডেকে বাইরে এনে বাংলা দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় সিরু খার ছোট ছেলে নুর আলম পুলিশের কাছে জবানবন্দী দিয়েছেন। এরপরই সিরু খাকে বড়শিবা গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ প্রসঙ্গে সিরু খার ছোট ছেলে নুর আলম বলেন, ‘আব্বায় ক্যান যে এ ঘটনা ঘটাইছে কইতে পারি না। রাইতে আমার মাকে দাও (দা) দিয়ে কোপ দিলে সে দৌড়ে ঘরের বাইরে চলে যায়। সেখানে এলোপাথারি কুপিয়ে জবাই করে। এ অবস্থায় আমি পালিয়ে প্রতিবেশিদের ডেকে আনি।’

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িত পারভীনের স্বামী সিরু খাকে গ্রেপ্তার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে। সিরু খাকে জিজ্ঞাসাবা অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ওসি আরও বলেন, জিঙ্গাসাবাদে তিনি তিন রকমের তথ্য দেন। প্রথম তথ্যটি হলো- পুরো রমজান মাসে স্ত্রীর সঙ্গে তার শারীরিক সম্পর্ক নেই। ঘটনার রাতে সম্পর্ক স্থাপন করতে চাইলে স্ত্রী না বলেন। এতে ক্ষীপ্ত হয়ে তিনি স্ত্রীকে দা দিয়ে কোপান। দ্বিতীয় তথ্যটি হলো- ঢাকা থেকে তার এলাকায় যাওয়া এক মেয়ের প্রতি দুর্বল হন তিনি। তাকে বিয়ে করতে চান। এতে বাধা হয়ে দাঁড়ান তার স্ত্রী। আর তৃতীয় বিষয়টি হলো- ডাকাতরা তার স্ত্রীকে হত্যা করেছে।

নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানান, সিরু খা এক সময় নিজেও ডাকাতি করতেন। তিনি এক দুর্ধর্ষ প্রকৃতির মানুষ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর