,

ঈদযাত্রায় নিরাপত্তা ব্যবস্থা ভালো ছিল : ডিএমপি কমিশনার

news-image

নিউজ ডেস্ক : এবারে ঈদযাত্রায় নিরাপত্তা ব্যবস্থা ভালো ছিল উল্লেখ করে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ঈদ যাত্রা ও নিরাপত্তায় পুলিশের আন্তরিকতার কমতি ছিল না। যারা ঢাকা থেকে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে গ্রামে গিয়েছেন, তাদের যাত্রা এবার অনেক ভালো ও আরামদায়ক ছিল। ঈদ করে যারা ফিরছেন তাদের যাত্রাও ভালো এবং আরামদায়ক হচ্ছে।

তিনি বলেন, পুলিশের আন্তরিকতা পেশাদারিত্ব দায়িত্ব পালনের কারণে ঢাকা মহানগরীর প্রায় দু’কোটি মানুষ উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করছেন।

আজ রবিবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

কমিশনার বলেন, ঈদের মধ্যে খালি বাসা-বাড়ি, মার্কেট বিশেষ করে স্বর্ণ মার্কেটের নিরাপত্তা বিধান আমাদের কাছে অত্যন্ত জরুরি ছিল। আমাদের কঠোর নিরাপত্তার কারণে আল্লাহর রহমতে বড় কোনো ধরনের চুরি, ডাকাতি এই সময়ে হয়নি। আমাদের ক্রাইম বিভাগ, ডিবি, সিটিটিসি, ট্রাফিক বিভাগসহ সবাই নিরাপত্তা বিধানে কাজ করেছে।

তিনি আরো বলেন, আমরা রাজধানীর বিভিন্ন এলাকায় গাড়ির গতি নিয়ন্ত্রণ করেও অপরাধীদের অবাধ চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। সবকিছু মিলিয়ে এবারে নিরাপত্তা ব্যবস্থা ভালো ছিল।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আগত পুলিশ সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন ডিএমপি কমিশনার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর