,

৪ বছরের শিশুকে কোল্ড ড্রিংকসের লোভ দেখিয়ে ধর্ষণ

news-image

নিউজ ডেস্ক।। টাঙ্গাইলের ভূঞাপুরে চার বছরের শিশুকে কোল্ড ড্রিংকসের লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মুসা মিয়াকে (৪২) এলাকাবাসী গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। গতকাল শনিবার বিকেলে ভূঞাপুর উপজেলার পাটিতাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে রাতেই এ ঘটনায় বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন ওই শিশুর মা।

স্থানীয়রা জানায়, অভিযুক্ত মুসা মিয়া উপজেলার নিকরাইল ইউনিয়নের বাসিন্দা। মুসার স্ত্রী ও দুই সন্তান বাড়িতে না থাকার সুযোগে পাশের বাড়ির ওই শিশুকে কোল্ড ড্রিংকসের লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে যান। পরে মেয়েটি চিৎকার করতে থাকলে পাশের বাড়িতে থাকা শিশুটির মা গিয়ে আপত্তিকর অবস্থায় দেখতে পান।

পরে বিষয়টি জানাজানির পর এলাকাবাসী উত্তেজিত হয়ে ওঠে। এদিকে ভয়ে মুসা নিজ ঘরে তালা দিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেন। তখন উত্তেজিত জনতা ওই বাড়িতে প্রবেশ করে মুসাকে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশ অভিযুক্ত মুসাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। টাঙ্গাইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ণ চন্দ্র সাহা বলেন, ‘রোববার শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে মেডিকেল চেকআপ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পরে তথ্য জানা যাবে।’

এ বিষয়ে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, ‘আমরা শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। সেই সঙ্গে ২২ ধারায় জবানবন্দির জন্য পুলিশ শিশুটিকে আদালতে নিয়ে যাবে।’

ওসি আরও বলেন, ‘মামলার আসামি গণধোলাইয়ে আহত হয়েছেন। তাই তাকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পেয়েছি। তবে তদন্ত ও রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর