,

ওসি মোয়াজ্জেমের ছাড় পাওয়ার কোনও সুযোগ নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : নুসরাত হত্যা মামলার আসামি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেমকে ছাড় দেয়া হবে না। বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

আজ রোববার (১০ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ কক্ষে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, সোনাগাজী থানার তৎকালীন ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে মামলা হয়েছে। চার্জশিটেও তার নাম আছে। সুতরাং তার ছাড় পাওয়ার কোনও সুযোগ নেই। আইন অনুযায়ী তিনি শাস্তি প্রাপ্ত হবেন। যেহেতু তিনি পলাতক তাই তাকে খুঁজে পেতে একটু সময় লাগছে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।

উল্লেখ্য, ৬ এপ্রিল মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির গায়ে আগুন ধরিয়ে দেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল তিনি মারা যান। এ ঘটনার বেশ কয়েকদিন আগে নুসরাত মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করতে সোনাগাজী থানায় যায়। সেসময় থানার তৎকালীন ওসি মোয়াজ্জেম নুসরাতকে আপত্তিকর প্রশ্ন করে বিব্রত করেন এবং তা ভিডিও করে ছড়িয়ে দেন। ওই ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। পিবিআই ২৭ মে আদালতে অভিযোগপত্র জমা দিলে ওই দিনই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এরপর থেকেই ওসি মোয়াজ্জেম পলাতক রয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর