,

রুমিন ফারহানা শপথ নিলেন

news-image

নিজস্ব প্রতিবেদক : একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

রোববার দুপুর সোয়া ১২টায় সংসদ সচিবালয়ের নিজ কার্যালয়ে স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান।

এ সময় উপস্থিত ছিলেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন, হুইপ ইকবালুর রহিম ও সংসদ সদস্য এ বি তাজুল ইসলাম।

জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন। রীতি অনুযায়ী শপথ গ্রহণ শেষে রুমিন ফারহানা শপথ বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে গত ২৮ মে ব্যারিস্টার রুমিন ফারহানাকে নির্বাচিত ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম-সচিব আবুল কাসেম।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন সংখ্যা অনুপাতে বিএনপি একটি সংরক্ষিত নারী আসন পায়। বিএনপির এমপিরা শপথ নিতে দেরি করায় দীর্ঘদিন সংরক্ষিত আসনটি শূন্য ছিল। এর আগে একাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন রুমিন ফারহানা। কিন্তু সেখানে মনোনয়ন দেয়া হয় উকিল আব্দুস সাত্তারকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর