,

ঈদ পরবর্তী প্রথম কর্ম দিবস শুরু, সড়কে পরিবহন সঙ্কট

news-image

নিজস্ব প্রতিবেদক : নাড়ির টানে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ছুটে গিয়েছিলেন গ্রামে। এবার চিরচেনা যানজটের শহরে আবার ফিরে এলেন জীবিকার তাগিদে। ঈদুল ফিতরের ছুটি শেষে আজ রোববার অফিস খুলেছে। তাই গতকাল শনিবার ঢাকামুখী বাস, ট্রেন, লঞ্চে ভিড় ছিল চোখে পড়ার মতো। ফিরতি পথে মহাসড়কে যানজট কম থাকায় যাত্রীদের চোখেমুখে ছিল শান্তিপূর্ণ ভ্রমণের আনন্দ।

এবার রোজার ঈদের ছুটি ছিল ৪ থেকে ৬ জুন। তার আগে ২ জুন ছিল শব-ই-কদরের ছুটি। মাঝখানে ৩ তারিখ যারা ছুটি নিতে পেরেছেন তারা দুই দিকে শুক্রবার-শনিবার মিলিয়ে ৯ দিনের ছুটি পেয়েছিলেন।

ঈদের আগে পরে বাড়তি ছুটি থাকায় এবং মহাসড়কে যানজট তুলনামূলক কম থাকায় এবার ঈদযাত্রা আগের সব বছরের চেয়ে কিছুটা স্বস্তিদায়ক হয়েছে।

তবে ছুটির পর প্রথম কর্মদিবস আজ রোববার সকালেও ঢাকায় ছিল ছুটির আমেজে। অধিকাংশ দোকানপাট বন্ধ দেখা গেছে। রাজপথেও সেই চিরচেনা ভিড় এখনো শুরু হয়নি।

মেরুল বাড্ডা এলাকায় আকাশ পরিবহনের এক চালক বলেন, ‘ঈদের মধ্যে ঢাকার অনেক বাস আশপাশের বিভিন্ন জেলায় খ্যাপ মারতে গেছে। তাই রাজধানীতে বাস এখনো অনেক কম। তবে দুই-এক দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর