,

ফেনীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত

news-image

ফেনী প্রতিনিধি : ফেনী সদর উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শনিবার গভীর রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন, কুমিল্লার চান্দিনা উপজেলার হাবিবুর রহমানের ছেলে মাহবুবুল হাসান রুবেল। আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি।

এ সময় ঘটনাস্থল থেকে একটি হটপটের ভেতরে লুকিয়ে রাখা প্রায় ২৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব। এ ছাড়া একটি বিদেশি পিস্তল ও একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।

র‌্যাব-৭ চট্টগ্রামের উপঅধিনায়ক স্কোয়াড্রন লিডার সাফায়াত জামিল ফাহিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গভীর রাতে ফতেহপুর রেলগেট এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে র‌্যাব অভিযান পরিচালনা করে। এ সময় সেখানে থাকা মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। একপর্যায় সেখান থেকে দুইজনের লাশ উদ্ধার করা হয়।

নিহতদের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও র‌্যাবের এ কর্মকর্তা জানান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর