,

মাশরাফি ম্যাচ শেষে পরাজয় নিয়ে যা বললেন

news-image

স্পোর্টস ডেস্ক।। বিশ্বকাপে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা করে টাইগাররা। তবে পরের দুই ম্যাচে হেরে ব্যাকফুটে দলটি। যদিও এখনো সামনে আরো ছয়টি ম্যাচ রয়েছে। তাইতো বাকি সবকটি ম্যাচ জিতে সেমিফাইনালে যেতে চান অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ১০৬ রানের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। যেখানে এক সাকিব আল হাসান ছাড়া ব্যাটিংয়ে অন্য কেউই জ্বলে উঠতে পারেননি। ক্যারিয়ারে অষ্টম সেঞ্চুরির পাশাপাশি বিশ্বকাপে প্রথম সেঞ্চুরির দেখা পান সাকিব আল হাসান।

ম্যাচ শেষে দলনেতা মাশরাফি বলেন, ‘আমার মনে হয় ৩৮৭ ব্যাটসম্যানদের জন্য খুবই কঠিন লক্ষ্য। প্রথম চার বা পাঁচ ওভার আমাদের নিয়ন্ত্রণে ছিল, তবে এরপরই তারা ম্যাচটি কেড়ে নেয়। আমরা জানতাম রয়কে (জেসন) আউট করতে পারলে আমরা ম্যাচে ফিরতে পারতাম।

এদিন টসে জিতে ফিল্ডিং বেছে নেন মাশরাফি। তবে আগে ব্যাটিং করলেই সুবিধে হতো এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। পাশাপাশি সাকিবেরও প্রশংসা করেছেন, ‘৩২০-৩৩০ তাড়া করাটা অন্যরকম হতে পারতো। তবে সাকিব প্রথম ম্যাচ থেকেই দারুণ ছন্দে রয়েছে। তিন নম্বরে ব্যাটিং ও বোলিংয়েরও অসাধারণ করছে। আমাদের এখনো ছয়টি ম্যাচ বাকি রয়েছে, আশা করি অন্যরাও জ্বলে উঠবে। আর আমাদের পরের সবকটি ম্যাচই জিততে হবে।’

আগামী ১১ জুন ব্রিস্টলে নিজেদের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর