,

বোনকে সম্পত্তির লোভে পাগল বানাতে চেয়েছিল ভাই

news-image

সম্পত্তির লোভে বোনকে পাগল বানাতে শিকলে বেঁধে নির্যাতনের খবর পাওয়া গেছে। পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার চামড়াব গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার সকালে পলাশ থানার পুলিশ ঘরের তালা ভেঙ্গে শিকলে বাঁধা অবস্থায় কিশোরী স্মৃতি রাণী পালকে (১৮) উদ্ধার করে। পরে তাকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্মৃতি পৌর এলাকার চামড়াব গ্রামের মৃত দেবেশ চন্দ্র পালের মেয়ে। পুলিশের উপস্থিতি টের পেয়ে স্মৃতির ভাই রনি পাল (২৫) পালিয়ে গেছে। এ সময় স্মৃতির কাকা রিপন পালকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে। জানা গেছে, দেবেশ চন্দ্র পাল প্রায় আট বছর আগে ও তার স্ত্রী বিনা রানী পাল প্রায় বছর আগে মারা যান। তাদের রেখে যাওয়া প্রায় ১২০ শতক জমি ছেলে রনি পাল ও মেয়ে স্মৃতি পাল ভোগ করে আসছিলেন।

স্মৃতি গত ২০১৮ সালে পলাশের রাবণ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে।রনি বোন স্মৃতিকে আর কলেজে ভর্তি করেনি। সে এলাকায় বিনা বেতনে ছোট ছেলেমেয়েদের পড়াত।সকল সম্পত্তি একা ভোগ করতে তাকে পাগল বানানোর চেষ্টা চালায় রনি। গত এক মাস তাকে একটি ঘরের খাটের সঙ্গে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখে। বন্ধ রাখা হয় ওই ঘরের দরজা-জানালা, ফ্যান ও বাতি।

স্মৃতি জানান, মানসিক নির্যাতনের পাশাপাশি তাকে ঘুমের ওষুধ খাইয়ে ফেলে রাখা হতো। এক মাস তাকে তিন বেলা ঠিক মত খেতেও দেওয়া হয়নি। এই সুযোগে রনি তার কাকা রিপন পালের শ্যালক পৌর এলাকার ভাগদী গ্রামের বাসিন্দা অপু পালের কাছে সমস্ত সম্পত্তি বিক্রি করতে ৪০ লাখ টাকা বায়না করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে রিপন পাল জানান, বাকি টাকা নিয়ে এক সপ্তাহের মধ্যে বাড়িসহ জমি রেজিস্ট্রি করে দেওয়ার কথা ছিল। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহম্মেদ, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন ও পৌর মেয়র শরিফুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে পলাশ থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেন মোল্লা জানান, খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। সে মানসিকভাবে ভেঙ্গে পড়েছিল। সুস্থ হলে বিকেলে থানায় নিয়ে আসি। স্মৃতি পুরোপুরি সুস্থ হলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উৎস: ইত্তেফাক।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর