,

বিশ্বের ২৩ মিলিয়ন ছেলে ১৫ বছর হওয়ার আগেই বিয়ে করে

news-image

নিউজ ডেস্ক : বিশ্বের প্রায় ১১৫ মিলিয়ন ছেলের শিশু বয়সে (১৮ বছর হওয়ার আগে) বিয়ে হয়। তাদের মধ্যে ২৩ মিলিয়ন ছেলে ১৫ বছর বয়সেই বিয়ের পিঁড়িতে বসে।

শুক্রবার (৭ জুন) জাতিসংঘের শিশু সংস্থা-ইউনিসেফ এর এক বিশ্লেষণমূলক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

৮২টি দেশ থেকে প্রাপ্ত তথ্য থেকে দেখা যায়, বিশ্বে আনুমানিক ৭৬৫ মিলিয়ন পর্যন্ত বাল্যবিবাহ হয়।

ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিটা ফোর বলেন, বাল্যবিবাহ শৈশব কেড়ে নেয়। ছেলে শিশুদের প্রাপ্তবয়স্কদের দায়িত্ব নিতে বাধ্য করা হয়, যার জন্য তারা প্রস্তুত নাও হতে পারে।

গবেষণায় দেখা গেছে, ছেলেদের মধ্যে বাল্যবিবাহ বেশি হয় সাব-সাহারার আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, ক্যারিবীয়, দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে।

প্রাপ্ত তথ্যমতে, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ২৮ শতাংশ ছেলের বাল্য বিয়ে হয়, যা ছেলেদের বাল্যবিবাহ হারের পরিসংখ্যানের দিক দিয়ে প্রথম।

নিকারাগুয়ায় দ্বিতীয় (১৯ শতাংশ) এবং মাদাগাস্কার তৃতীয় (১৩ শতাংশ) অবস্থানে রয়েছে।

জাতিসংঘের খবর অনুযায়ী, মেয়েদের মধ্যে বাল্যবিবাহের ব্যাপকতা, কারণ, প্রভাব নিয়ে বিস্তর আকারে গবেষণা করা হলেও ছেলেদের মধ্যে বাল্যবিবাহের ক্ষেত্রে তেমন গবেষণা হয়নি। ইউএনবি

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

বৃষ্টি কমে বাড়তে পারে গরম

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের বার্তা

রিজভীকে উপদেষ্টা হতে অনুরোধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের