,

যুক্তরাষ্ট্র সৌদিকে সঙ্গে নিয়ে বানাবে স্মার্ট বোমা

news-image

ডেস্ক রিপোর্ট।। সৌদি আরবকে সঙ্গে নিয়ে উন্নত প্রযুক্তির স্মার্ট বোমা বানাতে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই অনুমোদন অনুযায়ী, একটি বিশেষ ধরনের উন্নত বোমার কিছু অংশ তৈরি হবে সৌদি আরবে। এর মধ্যদিয়ে ইয়েমেন যুদ্ধে সৌদি আরব অত্যাধুনিক সমরাস্ত্র ব্যবহারের সুযোগ পাবে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে জরুরি ভিত্তিতে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির অনুমোদন দেয় ট্রাম্প প্রশাসন। এতে বলা হয়, মার্কিন রেথিওন কোম্পানি সৌদি আরবের সঙ্গে মিলে উচ্চপ্রযুক্তির বোমা তৈরি করবে।

২০১৫ সালের মার্চ মাস থেকেই ইয়েমেনে নিয়মিত বিমান হামলা চালাচ্ছে সৌদি আরব নেতৃত্বাধীন সামরিক জোট। এই যুদ্ধের কারণে ইয়েমেনে মানবিক সংকট প্রকট আকার ধারণ করেছে। জাতিসংঘ একে বিশ্বের সবচেয়ে খারাপ পরিস্থিতি বলে অভিহিত করেছে।

যুদ্ধের ফলে ইয়েমেনে দুর্ভিক্ষ দেখা দিয়েছে এবং মহামারি আকারে ছড়িয়ে পড়েছে কলেরা। ফলে হাজার হাজার বেসামরিক নাগরিকের মৃত্যু হচ্ছে বলে বিভিন্ন সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে। এমন পরিস্থিতিতে সৌদি আরবের হাতে নতুন প্রযুক্তির অস্ত্র পৌঁছালে পরিস্থিতি আরও খারাপ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সৌদি আরবের সঙ্গে স্পর্শকাতর পারমাণবিক শক্তিসংক্রান্ত তথ্য বিনিময় করতেও যুক্তরাষ্ট্রের কয়েকটি কম্পানিকে এর আগে অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। এসব অনুমোদনের জন্য বিপুল অংকের অর্থ ব্যয় করছে সৌদি রাজ পরিবার। উৎস: নিউইয়র্ক টাইমস

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর