বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সালমানের ‘ভারত’ তিন দিনেই গড়েছে পাঁচ রেকর্ড

news-image

বিনোদন ডেস্ক।। কয়েক বছর পর সালমান খানের সিনেমা ভালো ব্যবসার মুখ দেখছে। পাশাপাশি দর্শক ও সমালোচকদের প্রশংসাও পাচ্ছে। মুক্তির প্রথম দিনে (বুধবার, ০৫ জুন) ‘ভারত’র আয় ৪২ কোটি ৩০ লাখ রুপি। এখনো দাপটের সঙ্গে সিনেমাটি পর্দা কাঁপাচ্ছে। তিন দিনে এটি ঘরে তুলেছে সাড়ে ৯৫ কোটি রুপি।

আলী আব্বাস জাফর পরিচালিত ‘ভারত’তে নাম ভূমিকায় সালমান খান অভিনয় করেছেন। তার বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। আরও অভিনয় করেছেন দিশা পাটানি, সুনীল গ্রোভার, জ্যাকি শ্রফ প্রমুখ। পরিচালকের সঙ্গে সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছেন অতুল অগ্নিহোত্রী। এদিকে ‘ভারত’ এরই মধ্যে বলিউড বক্স অফিসের ৫টি রেকর্ড ভেঙ্গে দিয়েছে। সামনে আরও নতুন রেকর্ড গড়বে বলে বিশ্লেষকরা মনে করছেন। যেসব রেকর্ড ভেঙ্গেছে ভারত-

উদ্বোধনী দিনে সালমানের সর্বোচ্চ আয়কৃত সিনেমা : ২০১৫ সালের দীপাবলিতে মুক্তি পেয়েছে সালমান খানের সিনেমা ‘প্রেম রতন ধন পাও’। সিনেমাটি উদ্বোধনী দিনে আয় করে ৩৯ কোটি ৩২ লাখ রুপি। তখন এটি ছিল উদ্বোধনী দিনে সালমানের সর্বোচ্চ আয়কৃত সিনেমা। তবে সে রেকর্ড ভেঙে দিয়েছে ‘ভারত’। সিনেমাটি আয় করেছে ৪২ কোটি ৩০ লাখ রুপি।

২০১৯ সালের উদ্বোধনী দিনে বলিউডের সর্বোচ্চ আয়কৃত সিনেমা : এর আগে ২০১৯ সালের উদ্বোধনী দিনে বলিউডের সর্বোচ্চ আয়কৃত সিনেমা ছিল ‘কেশরী’। সিনেমাটির আয় ছিল ২১ কোটি রুপি। কিন্তু সে রেকর্ড ভেঙে দিয়েছে ‘ভারত’।

বলিউডের উদ্বোধনী দিনে সর্বোচ্চ আয়কৃত তৃতীয় সিনেমা : আমির খান অভিনীত ‘থাগস অব হিন্দুস্থান’র উদ্বোধনী দিনের আয় ৫২ কোটি ২৫ লাখ রুপি। এখন পর্যন্ত এটিই বলিউডের উদ্বোধনী দিনে সর্বোচ্চ আয়কৃত সিনেমা। এরপরে অবস্থান শাহরুখ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার। আর তার পরেই ‘বাহুবলী টু’কে পেছনে ফেলে তৃতীয় অবস্থান দখল করলো ‘ভারত’।

২০১৯ সালে ভারতে উদ্বোধনী দিনে সর্বোচ্চ আয়কৃত দ্বিতীয় সিনেমা : হলিউডের ব্লকবাস্টার সিনেমা ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ ভারতে উদ্বোধনী দিনে আয় করে নেয় ৫৩ কোটি রুপি। এরপরই আয়ের দিক থেকে ‘ভারত’র অবস্থান।

সর্বোচ্চ অগ্রিম বুকিংয়ের দিক থেকে ষষ্ঠ : মুক্তি আগ থেকেই প্রেক্ষাগৃহে ‘ভারত’র চাহিদা লক্ষ করা গেছে। অগ্রিম বুকিংয়েই সিনেমাটির আয় ২৪ কোটি রুপি। এর ফলে সিনেমাটি সর্বোচ্চ অগ্রিম বুকিংয়ের দিক থেকে ষষ্ঠ অবস্থানে রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে