মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গৃহবধূ পরকীয়া প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার

news-image

নিউজ ডেস্ক।। বরিশালের হিজলায় পরকীয়া প্রেমিককে মারধর করে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৭ জুন) বিকেলে উপজেলার একতা বাজার এলাকার সাহাবুদ্দিন চৌধুরীপাড়ায় তারা ঘুরতে এলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় হিজলা থানার পুলিশ ওই গৃহবধূ ও তার প্রেমিককে উদ্ধার করে। পাশাপাশি ঘটনার সাথে জড়িত সন্দেহে মামুন নামের এক কিশোরকে আটক করে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ২৫ বছর বয়সী গৃহবধূর বাড়ি হিজলা উপজেলার পার্শ্ববর্তী দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জের ধুলিয়া মধ্যচর গ্রামে। শুক্রবার দুপুরে তিনি তার প্রেমিক বরগুনার আমতলী উপজেলার মৌপাড়া এলাকার ছোটবগি গ্রামের আজাহার আলীর ছেলে অটোরিকশাচালক জাকির হোসেন গোলন্দাজের সাথে হিজলার সাহাবুদ্দিন চৌধুরী পাড়ায় ঘুরতে যান।

সেখানে তাদের আচারভঙ্গি দেখে সন্দেহ হয় স্থানীয় একদল বখাটের। তারা পরকীয়ার বিষয়টি বুঝতে পারে প্রেমিক জাকির হোসেন গোলন্দাজকে মারধর করে। পরে গৃহবধূকে একই এলাকার একটি বাগানের ভেতর নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষিতা গৃহবধূ ও তার সাথে থাকা যুবককে উদ্ধার করে। পাশাপাশি ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে মামুন নামের এক কিশোরকে আটক করা হয়। ওসি আরো বলেন, গৃহবধূকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি জানিয়েছেন ৪/৫ জন মিলে তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে।

জানা গেছে, গৃহবধূ তার স্বামীর সাথে ঢাকায় থাকেন। আর জাকির গোলন্দাজ বরিশালে অটো টেম্পো চালান। ঈদের ছুটিতে বাবার বাড়িতে বেড়াতে আসেন ওই গৃহবধূ। তাদের দাবি অনুযায়ী, জাকির গোলন্দাজের সাথে গৃহবধূর কোনো পরকীয়া সম্পর্ক নেই। মেহেন্দিগঞ্জের উলানিয়া খেয়াঘাটে তাদের পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে তারা দুজন একসাথে যাচ্ছিলেন। পথিমধ্যে বখাটেরা জাকিরকে মারধর ও গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণ করে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক